বুধবার, ২৫ মার্চ ২০২৬
ভিত্তিমূল্য বেশি চাওয়ায় মোহাম্মদ আশরাফুলের ব্যাটের নিলাম আয়োজনের ইচ্ছে বাদ দিলেও ‘অকশন ‌ফর অ্যাকশন’ এখন ব্যস্ত মাশরাফি বিন মর্তুজার দীর্ঘদিনের সাথী হাতের ব্রেসলেটটির নিলাম নিয়ে। জাতীয় দলের সফলতম অধিনায়ক মাশরাফি নানাভাবে করোনা আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের সাহায্য সহযোগিতা করছেন। নিজ এলাকা নড়াইলে দুজন পুরোদস্তুর চিকিৎসকসহ ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্স দেয়া ছাড়াও নানা ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করছেন। এর মধ্যে আবার নিজের ব্রেসলেটও নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ‘অকশন ফর অ্যাকশনে’র মাধ্যমেই আগামী ১৭ মে নিলামে উঠবে মাশরাফির পছন্দের ব্রেসলেটটি। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় জাগো নিউজের সাথে আলাপে ‘অকশন ফর অ্যাকশনে’র অন্যতম কর্তা আরিফ হোসেন বলেন, ‘আমরা মাশরাফির ব্রেসলেটের নিলাম নিয়ে খুব উৎসাহী। ব্যাপক সাড়া পেয়েছি। ১৭ মে নিলাম শুরুর আগেই আমরা গ্রামীণফোনের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। গ্রামীণফোনের সঙ্গে দুটি বেসরকারি ব্যাংকও উৎসাহ দেখিয়েছে।’ যেহেতু মাশরাফির ব্রেসলেট নিয়ে অনেকেরই আগ্রহ আছে। তাই এটি বেশ ভালো দামে বিক্রি হবে বলেই আশা করছে ‘অকশন ফর অ্যাকশন’ কর্তৃপক্ষ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...