রবিবার, ২২ মার্চ ২০২৬
মোঃ ওমর ফারুকঃ সার্বক্ষণিক মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন বার্ট সেফটি হাউজের চেয়ারম্যান সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের আগ-নুকালী গ্রামের কৃতি সন্তান মামুন বিশ্বাস। সিরাজগঞ্জ জেলাসহ পার্শবর্তী কয়েকটি জেলার যে কোন অসহায় মানুষের বিপদে অসুখ-বিসুখে, অর্থনৈতিক সহযোগিতায় ও পশু-পাখির কল্যাণে এগিয়ে যান তিনি । করোনা শুরু হওয়ার পর থেকে স্থিরতা নেই তার । যেন মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারলেই তার শান্তি । কখনো মাথায়,কাধে কখনো ভ্যানগাড়ীতে করে সাধ্যমত খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন অসহায় মানুষদের । মধ্যবিত্ত পরিবারের ছেলে মামুন বিশ্বাস । ফেসবুকের কলাণে বিভিন্ন বন্ধু ও পরিচিত জনদের সহযোগিতায় তিনি এসকল কাজ করে যাচ্ছেন । সোমবার সকালে উপজেলা চত্বরে এক প্রবাসীর অর্থের সহযোগিতায় শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের মশিপুর গ্রামের দুরারোগ্য ব্যাধি থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত দুই ভাই-বোন বর্ষা (১০) ও ওবায়দুল(৭) এর বাবা দিনমজুর আব্দুল লতিফকে একটি নতুন অটোভ্যান, ৩ হাজার ৩৪০টাকার খাদ্যসামগ্রী ও নগদ ৭ হাজার ৭৩৭টাকা উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহার মাধ্যমে দিনমজুর আব্দুল লতিফের কাছে প্রদান করেন । এভাবেই নিজের কাধে তুলে নিয়েছেন। ছবিঃ মোঃ ওমর ফারুকসহযোগিতা পাওয়া দিনমজুর আব্দুল লতিফ বলেন, আমার দুই ছেলে-মেয়ের ৫ বছর ধরে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হওয়ার কারণে যখন সর্বস্ব হারিয়ে রাস্তার পাশে শুয়ে থাকতাম, তখন মামুন ভাই আমাদের পাশে এসে দাড়ায় । এখনো প্রতিমাসে আমার দুই ছেলে-মেয়ের ৭ব্যাগ করে রক্ত লাগে । তাই মামুন ভাই অটোভ্যান দিয়ে আমার কাজের ব্যবস্থা করে দিলেন । এ বিষয়ে মামুন বিশ্বাস বলেন, আমি চেষ্টা চালিয়ে যাই মাত্র । আপনার টাকায়ও হতে পারে কোন অসহায় মানুষের দোকান, রিক্সা, চিকিৎসা, শিক্ষার্থীর পড়ার খরচ কিংবা দরিদ্র পরিবারের গবাদিপশু অথবা ঘর নিমার্ণ । তিনি আরো বলেন,যদি এ দুঃসময়ে দেশের বিত্তবানরা সুবিধাবঞ্চিত দরিদ্র ও অসহায় মানুষের পাশে এগিয়ে আসে তবেই এদেশটা সোনার বাংলায় রুপান্তরিত হবে ।  
আরো সংবাদঃ পরিবেশ পদক পেলেন হানিফ সংকেত শাহজাদপুরের দুর্গম চরে হামলা সংঘর্ষে ১ জন নিহত ও ১০ জন আহত সাংবাদিক মামুনের মানিব্যাগ ও টাকা ছিনতাই

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

শাহজাদপুর

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

ধর্ম

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...

বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে

ধর্ম

বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে

‘অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই।’- (আহমাদ, বুলূগুল মারাম- হা/৯৭৬, বিয়ে অধ্যায়)

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

অপরাধ

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

শুধু ধান কেটে নিয়েই ক্ষান্ত হয়নি আবু বক্কও সিদ্দীক গং; তারা উক্ত জমি দখলেরও পায়তারা করছে এবং কৃষক হাজী মোঃ মোজাহার আলী ও...