মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
শাহজাদপুরের মামুন বিশ্বাস ফেসবুক দিয়ে মানবসেবা, পাখি ও পরিবেশের বিশেষ অবদানের জন্য মাদার তেরেসা স্বর্ণপদক ২০১৭-এ ভূষিত হয়েছেন। শনিবার বিকাল ৪টায় ঢাকাস্থ প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁও “মাদক বিরোধী জনসচেতনায় আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক মন্ত্রী, মহাসচিব, জাতীয় পার্টির শেখ শহিদুল ইসলাম মামুন বিশ্বাসকে এই সম্মাননা ও সনদ প্রদান করেন। বিচারপতি আব্দুল সালাম মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী, মহাসচিব, জাতীয় পার্টির শেখ শহিদুল ইসলাম। প্রধান আলোচক বাংলাদেশের প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রফেসর ড.শহিদুল্লাহ শিকদার, বাংলাদেশ মানবাধিকার ব্যুরোর মহাসচিব ড. মো. শাহাজাহান। মুলপ্রবন্ধ উপস্থাপন করেন আলোকিত বাংলার মুখ ফাউন্ডেশন সভাপতি শাহ আলম চুন্নু সহ প্রমুখ। উল্লেখ্য, এছাড়াও মামুন বিশ্বাস ফেসবুক দিয়ে মানবসেবা ও পাখি পরিবেশ নিয়ে উন্নয়নমূলক কাজে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জনপ্রিয় ইত্যাদি, পাখি সংরক্ষণ ও সিরাজগঞ্জ জেলা প্রশাসক সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনেক গুলো পুরস্কার ও পদক লাভ করেন। সিরাজগঞ্জে জেলার শাহজাদপুর উপজেলার আগনুকালী গ্রামের মামুন মামুন বিশ্বাস জানান, প্রত্যন্ত অঞ্চলের একজন মামুন হিসেবে তিনি ফেসবুক দিয়ে আজীবন মানুষের সেবা ও দেশের উন্নয়নে কাজ করে যেতে চান। মাদার তেরেসা স্বর্ণপদক পদক তার কাজকে আরো উৎসাহিত করবে। তিনি আরো জানান আজকের পদক সকল ফেসবুক বন্ধু, সাংবাদিক, প্রশাসনের কর্মকতা ও আমার পরিবার কে উৎর্সগ করলাম।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা