বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
নোয়াখালী জেলার চাটখিল পৌর শহরের আল ফারুক ইসলামী একাডেমির হিফজ বিভাগের শিক্ষার্থী দ্বীন ইসলাম (৯) মাত্র ৩ মাস ১৭ দিনে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেছেন। দ্বীন ইসলাম ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার শাস্তাবাতানবাড়ি গ্রামের রফিক মাঝির ছেলে। তার পিতা একজন রাজমিস্ত্রীর সহকারী। রফিক মাঝি চাটখিল থানার পাশে একটি ভাড়া বাসায় স্ত্রী ও ৩ ছেলেমেয়ে নিয়ে বসবাস করছেন। কোরআনে হাফেজ দ্বীন ইসলাম তাদের বড় সন্তান। মাদরাসার পরিচালক আবদুল্লাহ-আল-নোমান জানান, অসাধারণ মেধাবী দ্বীন ইসলাম। সে মাত্র ৩ মাস ১৭ দিনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্ত করে কোরআনে হাফেজ হয়েছে। দ্বীন ইসলাম দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় তাকে বিনা খরচে মাদরাসায় পড়ালেখা ও খাওয়া-দাওয়ার সুযোগ করে দেয়া হয়েছে। হাফেজ দ্বীন ইসলামকে দেখতে প্রতিদিন আল ফারুক ইসলামী একাডেমিতে অনেক মানুষ ভিড় জমান। দ্বীন ইসলাম সকলের কাছে দোয়া চেয়েছেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...

কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও

সিরাজগঞ্জ জেলার সংবাদ

কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ দুপুরে দশম শ্রেণির ওই ছাত্রীর (১৬) সঙ্গে বগুড়া জেলার ধুনট উপজেলার চর সারিয়াকান্দি গ...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...