শনিবার, ২১ মার্চ ২০২৬
ছেলেদের পর ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন নারী ক্রিকেটাররাও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তত্ত্বাবধানে সোমবার দেশের তিন ভেন্যুতে ৯ নারী ক্রিকেটার ব্যক্তিগত অনুশীলন করেন। অভিজ্ঞ পেসার জাহানারা আলম এসেছিলেন মিরপুরে অনুশীলন করতে। দীর্ঘ বিরতির পর হোম ক্রিকেটে ফিরে ২৭ বছর বয়সী তারকা এভাবে বললেন, ‘শান্তি লাগছে। অনেক বেশি তৃপ্তির অনুভূতি হচ্ছে।’ করোনা প্রাদুর্ভাবের কারণে মার্চ থেকেই দেশে সব ধরনের খেলাধুলা কার্যক্রম স্থগিত ছিল। ঈদের আগে ছেলেদের ব্যক্তিগত অনুশীলন দিয়ে সীমিত আকারে দেশে খেলাধুলার অনুশীলন কার্যক্রম শুরু হয়। জাহানারা সেই মার্চ থেকে ঘরবন্দী থাকলেও ফিটনেস নিয়ে কাজ করে গেছেন নিয়মিত। যার ফলও পেয়েছেন। এদিন যেমন ৩ ওভার বল করে তার মনেই হয়নি অনেক দিন পর অনুশীলন করছেন। বলছিলেন, ‘১৪টা বল করতে পেরেছি জায়গা মতো। বাকি বলগুলো যে লেংথে চেয়েছি সেই লেংথে পারিনি। যদিও আমার মনে হচ্ছে, এক সপ্তাহ বিশ্রাম নিয়েই মাঠে ফিরেছি। কিন্তু আসলে তো হয়ে গেছে ৫ মাস...।’ ‘অনেকেই বলছিল (ছেলে ক্রিকেটার), অনেক দিন পর মাঠে ফিরে মানিয়ে নিতে খুব কষ্ট হচ্ছে। ওদের অবস্থা দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। ভাবছিলাম, ওদের এই অবস্থা হলে আমাদের মেয়েদের কী হবে। শেষ পর্যন্ত আমার তেমন কিছুই হয়নি।’- যোগ করেন জাহানারা। তবে লম্বা বিরতির একটা ছাপ যে থাকবে সেটাও স্বীকার করেছেন জাহানারা। এরপরও সবকিছু একপাশে রেখে মাঠে ফিরতে পেরেই বেশি তৃপ্ত এই তারকা। জাহানারা বলেন, ‘শান্তি লাগছে। অনেক বেশি তৃপ্তির অনুভূতি হচ্ছে। অনেক দিন পর বোলিং করতে পেরেছি...। সবকিছু মিলিয়ে আমি অনেক ভালো ফিল করেছি। অনেক দিন পর বোলিং করলাম, মিরপুরে মাঠে হাঁটলাম। দীর্ঘদিন পর এমন অনুভূতি সত্যিই অসাধারণ।’

সম্পর্কিত সংবাদ

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

সিরাজগঞ্জ জেলার সংবাদ

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বাংলাদেশ

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...

শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!

শাহজাদপুর

শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার পুকুরপাড় নিবাসী মিঠু চৌধুরী, শুভ্র চৌধুরী ও শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক

প্রাণস্পন্দন হারাচ্ছে বাঘাবাড়ী নৌবন্দর

অর্থ-বাণিজ্য

প্রাণস্পন্দন হারাচ্ছে বাঘাবাড়ী নৌবন্দর

সরকারীভাবে কার্যকরী উদ্যোগের অভাবে উত্তরাঞ্চলের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি বাঘাবাড়ী নৌবন্দর দিনে দিনে অচলপ্রায় হয়ে পড়ছ...