বুধবার, ২৫ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : আজ (বৃহস্পতিবার) ফজরপূর্ব আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌরসদরের দরগাহপাড়া মহল্লাস্থ করতোয়া নদীর তীরে অবস্থিত মখদুমিয়া জামে মসজিদ প্রাঙ্গণে ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি (রহ.) ও হযরত জালাল উদ্দিন রুমী (রহ.) এ দুই অলীর মহান ওস্তাদজী, জগৎ বরেণ্য অলী হযরত শাহ্ সামসুদ্দীন তাবরেজি (রহ.) এর দিনব্যাপী বাৎসরিক ওরশ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে । মঙ্গলবার কোরআন শরীফ খতম, গেলাপ মিছিল, রওজা মোবারক গোসল, গেলাপ ছড়ানো, ফাতেহা পাঠ ও জিকির আসগরের মাধ্যমে দিনব্যাপী এ ওরশের আনুষ্ঠানিকতা শুরু হয়েছিলো। ওরশের দিন বুধবার বাদ মাগরিব মখদুমিয়া জামে মসজিদ প্রাঙ্গণে গোলাম ওয়ারেছ শাহ্ ওয়ারেছি (তারেক) পীর ছাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে কোরআন ও হাদিসের আলোকে বয়ান করেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ আলহাজ্ব হাফেজ মাওলানা মখলেছুর রহমান বাঙ্গালি ছাহেব- কুষ্টিয়া, থানা কেন্দ্রীয় মসজিদ বেড়া’র খতিব আলহাজ্ব হযরত মাওলানা মোঃ সাইফুল ইসলাম ছাহেব, মখদুমিয়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আলী আকবর ছাহেব, আলহাজ্ব মাওলানা সাইফুল ইসলাম ছাহেব (বেড়া) সহ বরেণ্য ওলামায়ে কেরামগন। বুধবার দিবাগত রাতে ও বৃহস্পতিবার বাদ ফজর পর্যন্ত ওয়াজ মাহফিল, জিকির আসকর শেষে বাদ ফজর দেশ ও দশের কল্যাণ ও সমৃদ্ধি কামনাসহ সমগ্র মুসলিম জাহানের কল্যাণে বিশেষ আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। আখেরি মোনাজাত পরিচালনা করেন ওয়াজ মাহফিলের প্রধান বক্তা আলহাজ্ব হাফেজ মাওলানা মখলেছুর রহমান বাঙ্গালি ছাহেব। আখেরি মোনাজাত শেষে নেওয়াজ বিতরণ করা হয়। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়া জানান, ‘মহান ওস্তাদজী হযরত শাহ্ সামসুদ্দীন তাবরেজি (রহ.)'র দিনব্যাপী অনুষ্ঠিত বাৎসরিক ওরশ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্বা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিলো।’ দিনব্যাপী অনুষ্ঠিত মহান ওস্তাদজী’র ওই বাৎসরিক ওরশ শরীফের সভাপতি ছিলেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শেহেলী লায়লা। প্রধান অতিথি ছিলেন, স্থানীয় এমপি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন । বিশেষ অতিথি ছিলেন, শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, আ’লীগের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম, মিল্কভিটা'র ভাইস চেয়ারম্যান, স্পেশাল পিপি (নারী ও শিশু), শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু, শাহজাদপুর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত মেয়র নাসির উদ্দিন, পৌরসভার ৪নং কাউন্সিলর লিয়াকত হোসেন, বিআরডিবি’র চেয়ারম্যান মোঃ কোরবান আলী এম-কম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, শাহজাদপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মানুনুর রশীদ লিয়াকত প্রমূখ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...