বুধবার, ২৫ মার্চ ২০২৬
02 শাহজাদপুর সংবাদ ডটকমঃ বাংলাদেশের বিশিষ্ট সংগীতশিল্পী ও আওয়ামী লীগের সংসদ সদস্য মমতাজ বেগমকে একটি প্রতারণার মামলায় গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ কার্যকর করা নিয়ে সরকার প্রবল বিড়ম্বনায় পড়েছে। পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে মমতাজের বিরুদ্ধে আদালতে ইন্টারপোলের রেড কর্নার নোটিশ জারি করার জন্য সুপারিশ করা হয়েছে। মমতাজকে গ্রেপ্তারের ব্যাপারে ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয় পাশাপাশি ভারতে বাংলাদেশের হাইকমিশনারকেও সহযোগিতা করতে বলা হয়েছে। ঢাকায় ভারতীয় হাইকমিশনকেও মমতাজকে গ্রেপ্তার করার ব্যাপারে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের একটি আদালতে ২০০৯ সালে বাংলাদেশী শিল্পী মমতাজের বিরুদ্ধে বেশ কয়েক দফায় কয়েক লাখ রুপি অগ্রিম অর্থ নিয়ে চুক্তি অনুযায়ী অনুষ্ঠান না করার অভিযোগ এনে ইন্ডিয়ান পেনাল কোডের ৪০২, ৪০৬ ও ৫০৬ ধারায় একটি প্রতারণা ও জালিয়াতির মামলা দায়ের করেন জনৈক শক্তিশঙ্কর বাগচী। সেই মামলায় শিল্পী হাজির হয়ে জামিন নিলেও জামিনের শর্ত না মানায় কলকাতা হাইকোটের নির্দেশে তার জামিন বাতিল করে নিম্ন আদালতকে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেয়া হয়। সেই মতো বহরমপুর আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও তা কার্যকর করা নিয়ে তৈরি হয়েছে সমস্যা। ফলে আদালতে পুলিশের পক্ষ থেকে রিপোর্ট দিয়ে গ্রেপ্তারের ব্যাপারে সরকারের অসহায়তার কথা জানানো হয়েছে। আদালতে দাখিল করা সর্বশেষ রিপোর্টে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকায় ভারতীয় হাইকমিশন বাংলাদেশ সরকারকে মমতাজের গ্রেপ্তারের ব্যাপারে নিয়মিত তাগাদা দিলেও কোন ফল পাওয়া যায়নি। পশ্চিমবঙ্গ পুলিশ যে মমতাজ বেগমকে গ্রেপ্তার করতে পারেনি সে ব্যাপারে মামলার আবেদনকারী শক্তিশঙ্কর বাগচী ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, মমতাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও ২০১২ সালে কলকাতায় এসে মমতাজ রাজ্যের শাসক দলের এক বিধায়কের আশ্রয়ে সংগীতানুষ্ঠানে অংশ নিয়েছেন। তিনি ফিরে যাওয়ার সময়েও বিমানবন্দরের অভিবাসন বিভাগ তাকে আটক না করার ঘটনায় বিস্মিত হয়েছেন তিনি। তবে একটি সূত্রে জানা গেছে, মমতাজের ভারতে আসার মাল্টিপল ভিসা বাতিল করা হয়েছে। তাকে ভারতে আসতে হলে নতুন করে ভিসার জন্য আবেদন জানাতে হবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...