মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
সিলেটের গোলাপগঞ্জের বাঘায় মন্দিরে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক পুরোহিতকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। বুধবার (১৪ এপ্রিল) রাতে উপজেেলার বাঘা কালাকোনা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১৫এপ্রিল) বিকেলে এতথ্য জানান গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। অসহায় পরিবারের ওই তরুণী ধর্মীয় শিক্ষা লাভের জন্য পুরোহিতের কাছে গেলে তার ধর্ষণচেষ্টা করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের কালাকোনা গ্রামে শ্রী শ্রী গিরিধারী জিও মন্দিরের পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করছেন টাঙ্গাইলের দেলদোহার থানার সিলিমপুর গ্রামের কালু চৌহানের ছেলে প্রাণ গবিন্দ দাস বাবাজি ওরফে ফরেস্ট চৌহান (৪৬)। ধর্মীয় শিক্ষা লাভের জন্য ওই পুরোহিতের কাছে প্রায়ই যাওয়া আসা করতেন এলাকার তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী হিন্দু ধর্মের অনুসারীরা। মন্দিরের পার্শ্ববর্তী বাড়ির ওই তরুণী অন্যান্য সময়ের মতো গত ১৩ এপ্রিল সন্ধ্যা ৭টায় ধর্মীয় শিক্ষা লাভের জন্য গেলে মন্দিরের পুরোহিত গবিন্দ দাস তাকে ধর্ষণের চেষ্টা করেন। পরে তরুণীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে পুরোহিত গবিন্দ দাস বাবাজি ওরফে ফরেস্ট চৌহানকে এলাকাবাসী ধরে গণধোলাই দিলে তরুণীকে ধর্ষণচেষ্টার বিষয়টি তিনি স্বীকার করেন। এসময় পুরোহিতের সহযোগী দিপংকর দেব তপন পালিয়ে যান। বিষয়টি গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়ন তথা বিভিন্ন এলাকায় তোলপাড় হচ্ছে। এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে গোবিন্দ নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অপরজনকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। Source: jagonews24.com

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

অপরাধ

শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌতকের দাবিতে সোনিয়া খাতুন (২১) নামের এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছে পরিবারের লোকজন। ঘ...

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

শাহজাদপুর

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...

শাহজাদপুরে ইয়াবাসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

শাহজাদপুর

শাহজাদপুরে ইয়াবাসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানাধীন এলাকা থেকে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

চলচ্চিত্রে রবীন্দ্রনাথ

শিল্প ও সাহিত্য

চলচ্চিত্রে রবীন্দ্রনাথ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের ৩৪ বছর পর চলচ্চিত্রের উদ্ভাবন হয়। এরপর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথের ন...

করোনা ভ্যাকসিনের পরীক্ষা শুরু করছে সিঙ্গাপুর

আন্তর্জাতিক

করোনা ভ্যাকসিনের পরীক্ষা শুরু করছে সিঙ্গাপুর

করোনাভাইরাস ভ্যাকসিনের প্রাথমিক পর্যায়ে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে যাচ্ছে সিঙ্গাপুর। প্রথম টিকাটি আগামী সপ্তাহে স্বে...