মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
সংকটাপন্ন রোগীদের জন্য প্রয়োজনীয় যন্ত্র ভেন্টিলেটর কেনায় দুর্নীতির অভিযোগ উঠেছে বলিভিয়ার স্বাস্থ্যমন্ত্রী মারসেলো নাভাহাসের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দেশটির লা পাজ শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার দেড় মাসের মাথায় তিনি গ্রেপ্তার হলেন। স্পেনের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে কয়েকগুণ বেশি দামে ভেন্টিলেটরগুলো কেনা হয় বলে সরকার তথা স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ ওঠে। এ বিষয়ে তদন্ত চলছে। খবর ফিন্যান্সিয়াল টাইমস ও দ্য টেলিগ্রাফের। খবরে বলা হয়, গত ৮ এপ্রিল স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হন নাভাহাস। গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন মন্ত্রীর আইনজীবী রোজারিও কানেদো। লা পাজ শহরের পুলিশ প্রধান কর্নেল ইভান রোজাস জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের আরও দুই জ্যেষ্ঠ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। জন হপকিন্স ইউনিভার্সিটির উপাত্ত অনুসারে, এখন পর্যন্ত বলিভিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৫ হাজার মানুষ। মারা গেছেন অন্তত ১৮৯ জন করোনা রোগী। সুত্রঃ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সম্পর্কিত সংবাদ

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

প্রতিমন্ত্রীর আমন্ত্রণে নৌ মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান

বিশেষ প্রতিবেদন

প্রতিমন্ত্রীর আমন্ত্রণে নৌ মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান

বর্তমান মন্ত্রী সাবেক মন্ত্রীকে নিজ দপ্তরে আমন্ত্রণ জানিয়ে অভিজ্ঞতা নিয়েছেন- এমনটা খুব একটা দেখা যায় না। তবে সেই নজ...