সোমবার, ২৩ মার্চ ২০২৬
ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) আর্থিক অবস্থা খুব একটা স্বস্তিদায়ক নয়। সেই আর্থিক সঙ্কট মেটাতে ভারতের বিপক্ষে এ বছরের সিরিজটা বড় ভূমিকা নিতে পারতো। কিন্তু করোনাভাইরাস এসে ওলোটপালট করে দিয়েছে সব কিছু। নভেম্বরে অস্ট্রেলিয়ায় গিয়ে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা ভারতের। কিন্তু এখন ক্রিকেট সূচী এতটাই বদলাচ্ছে যে সিরিজটা আদৌ হবে কিনা তা নিয়ে আছে সংশয়। এই অবস্থায় ভারত সিরিজের জন্য ৫০ মিলিয়ন ইউএস ডলার ঋণ নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যদি শেষ পর্যন্ত ভারত অস্ট্রেলিয়ায় যেতে না পারে তাহলে যে আর্থিক ক্ষতির মুখে পড়বে সেটা ঠেকাতেই এই ঋণ নিয়েছে সিএ। দি সিডনি মর্নিং হেরাল্ডে প্রকাশিত এক খবরে জানা গেছে কমনওয়েলথ ব্যাংকের সঙ্গে এমন একটা চুক্তি আগেই করেছিল সিএ। যেখানে তাদের ২০০ মিলিয়ন ইউএস ডলার দেওয়ার কথা ছিল। সেখান থেকেই আগাম ৫০ মিলিয়ন ইউএস ডলার ঋণ নিয়েছে সিএ। তবে আর্থিক সঙ্কটের কারণে বোর্ডের ৮০ ভাগ কর্মচারীদের ছুটি দেওয়ার সিদ্ধান্তটা তাই নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। সিএ তাদের দুইশর বেশি কর্মচারীর জুন পর্যন্ত ২০ ভাগ বেতন দিয়ে ছুটি দিয়েছে। সিএর প্রধান নির্বাহী কেভিন রবার্টস তবুও আশঙ্কায় আছেন যে যদি এভাবে ছুটি না দেওয়া হয় তাহলে আগস্টেই হয়তো সব অর্থ ফুরিয়ে যাবে। সিএর এই অর্থ সাশ্রয়ের সিদ্ধান্ত নতুন করে ৫০ মিলিয়ন ঋণ নেওয়ার বিষয়টাকে প্রশ্নবিদ্ধই করে তুলেছে। যদিও কেভিন রবার্টস নিজেই এখনও তার বেতনের ৮০ ভাগই পাচ্ছেন। প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে এ বছর ভারতের অস্ট্রেলিয়া সফর বাতিল হয়ে গেলে ক্রিকেট অস্ট্রেলিয়া প্রায় ৩০০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের ক্ষতির সম্মুখীন হতে পারে। অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসন আর্থিক বিষয়াদি নিয়ে নিজেদের অবস্থান জানাতে আগামী সপ্তাহে একটা সভা করবেন। সূত্রঃ প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

শাহজাদপুর

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...

শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন

ধর্ম

শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন

শাহজাদপুর প্রতিনিধি : গত শুক্রবার ভোররাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শাহজাদপুরের বাদলবাড়িস্থ জগৎ বরেণ্য অলী হযরত শাহ্ হাব...

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

শাহজাদপুর

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

ধর্ম

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...