শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
2

শাহজাদপুর সংবাদ ডটকম : ভরা বর্ষা মৌসুমের মাঝেও দেশের বৃহত্তর চলনবিলে পানি নেই! পানির অভাবে এ জনপদের বোনা আমন ধান খাচ্ছে গরু। পচানো যাচ্ছে না শত শত বিঘা জমির সোনালী আঁশ পাট। এক সময় আষাঢ় মাসের অনেক আগেই চলনবিলের শাখা প্রশাখা ছোট বড় নদ নদীতে আগাম বর্ষার পানি চলে আসতো। সে সময় চলে গেছে। কালের আবর্তে সৃষ্ট পরিবেশ বিপর্যয়ে সারা বছর চলনবিলের এ নদনদীগুলো শুকিয়ে থাকায় তা এখন গোচরন ভূমি। এসব শাখা প্রশাখা নদ নদীতে এখন চাষাবাদও হচ্ছে। বেশ কয়েক বছর হল চলনবিলে মারাত্নক মরুকরন শুরু হয়েছে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। আষাঢ় পেরিয়ে শ্রাবনের এই শেষ প্রান্তে ও চলনবিলের ৭৫ ভাগ এলাকায় পানির দেখা মিলছে না। বর্ষার পানিতে এ জনপদের কৃষকরা আমন ধানের চাষাবাদ করে থাকে। কিন্তু আষাড় পেরিয়ে শ্রাবনের শেষ সময়েও বর্ষার পানি না আসায় এ জনপদের কৃষকদের হাজার হাজার একর জমির বোনা আমন ধান খাচ্ছে গরু। ইরিবোরো ধান কাটার পর চাষ করে বীজ ও সার দিয়ে বোনা আমন ধান পানি আসবে না,আসলেও অসময়ে ধান হবে না জেনে বেশিরভাগ কৃষক তাদের ক্ষেত ছেড়ে দিয়েছে। বর্ষার পানি না আসায় চলনবিলের বিশাল এলাকা এখন গোচরন ভূমিতে পরিনত হয়েছে। গো-বাধানের মালিকরা এ সুযোগে খালি মাঠে তাদের গরু ছাগল চড়িয়ে বেড়াচ্ছে। আষাঢ়ের প্রথম দিকে লাগাতার কয়েকদিনের বৃষ্টিতে চলনবিলের নদী-নদীগুলোতে সামান্য পানি আসলেও তা মাঠে- ঘাটে ওঠেনি। পানির অভাবে চলনবিল এলাকার হাজার হাজার কৃষক তাদের জমির পাট পচাতে না পেরে বিপাকে পড়েছেন। অনেকেই জমির পাট কেটে শ্রমিক দিয়ে পাচানোর জন্য অনেক দুরে নদ-নদী-পুকুর জলাশয়ে নিয়ে যাচ্ছেন। কথা হলে চলনবিলের উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের বড় কোয়ালীবেড় গ্রামের কৃষক হাতেম সরকার বলেন, এ সময়ে চলনবিলে পানিতে ভাসমান আমন ধান টই-টুম্বর করে। কিন্তু এবার পানির অভাবে তার দুই বিঘা জমির আমন ধান গরু দিয়ে খাইয়ে ফেলেছেন। আর এক বিঘা জমির পাট পচানোর জন্য তাকে জমি থেকে পুকুরে আনতে বাড়তি খরচ হয়েছে প্রায় ১৪শ টাকা। বর্ষার পানির অভাবে হযরত আলীর মত অবস্থা এ জনপদের বেশিরভাগ কৃষকদের।

সম্পর্কিত সংবাদ

“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”

আন্তর্জাতিক

“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”

আজ বিশ্ব ভালবাসা দিবস। ভালবাসার জয় হোক, ভালবাসা দিবসের জয় হোক। ভালবাসার মহিমায় উদ্ভাসিত...

শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ

তথ্য-প্রযুক্তি

শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ

পানি আর ইলিশ ভাসল বাঙালির বেগুন নেই

উপ-সম্পাদকীয়

পানি আর ইলিশ ভাসল বাঙালির বেগুন নেই

শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল এলামনাই এসোসিয়েশন (শাহজাদপুর)'র আহবায়ক কমিটি গঠন

শিক্ষাঙ্গন

শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল এলামনাই এসোসিয়েশন (শাহজাদপুর)'র আহবায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : শাহজাদপুর প্রেসক্লাবে শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল এলামনাই এসোসিয়েশন (শাহজাদপুর)'র ১৭ সদস...

‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি এ বছরেই' উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: এমপি স্বপন

জাতীয়

‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি এ বছরেই' উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: এমপি স্বপন

শামছুর রহমান শিশিরঃ ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাষণামলে শাহজাদপুরে জনগণ সর্বোচ্চ উন্নয়নের মুখ দেখেছে। অতীতের অন্য কোন স...