করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় রজব আলী (৬৫) নামে এক বৃদ্ধের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি নারায়ণগঞ্জ থেকে করোনার উপসর্গ নিয়ে এসেছিলেন। রজব আলীই জেলায় প্রথম করোনা রোগী হিসেবে শনাক্ত হলেন। রবিবার রাতে সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষার পর ওই বৃদ্ধসহ বেশ কয়েকজনের রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছেছে। এর মধ্যে বৃদ্ধ রজব আলীর শরীরে করোনা ভাইরাস পজিটিভ। অন্য সবগুলো রিপোর্ট নেগেটিভ এসেছে। বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রহমতুল্লাহ জানান, প্রায় ১০ দিন আগে ওই বৃদ্ধ করোনার উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ থেকে নিজ বাড়ি শাহজাদপুর উপজেলার এনায়েতপুরে এসেছিলেন। করোনার লক্ষণ থাকায় প্রতিবেশীদের চাপে বাড়ির লোকজন তাকে তাড়িয়ে দেয়। পরে ওই বৃদ্ধ বেলকুচির গোপরেখী এলাকায় এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। অসুস্থ থাকায় প্রথমে তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। কিন্তু তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান। পরে স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম গোপরেখীর ওই বাড়িতে তাকে কোয়ারেন্টাইনে রাখে এবং নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আজ রাজশাহী মেডিকেলের পাঠানো প্রতিবেদনে ওই বৃদ্ধের শরীরে করোনা পজিটিভি এসেছে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জাতীয়
মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...
শাহজাদপুর
শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...
