জাকিয়া আফরোজ চয়ন বলেন, তিন বোন আর মা-বাবাকে নিয়ে আমাদের সংসার। বোনদের মধ্যে আমি সবার বড়। ঢাকার একটি বেসরকারি কলেজ থেকে স্নাতক (সম্মান) শেষ করে স্নাতকোত্তর শ্রেণিতে ভর্তি হওয়ার কথা। করোনার কারণে তা হয়ে ওঠেনি। মেজো বোন নয়ন স্নাতক (সম্মান) প্রথম বর্ষে আর ছোট বোন অয়ন ১০ম শ্রেণিতে পড়ে। গত বছর মার্চে লকডাউনের সময় ঢাকা থেকে গ্রামে এসে দীর্ঘ ছুটিতে আটকে যাই।
তিনি আরও বলেন, বাবার ওয়ার্কশপ ও বাড়িতে থাকা তাঁতের ব্যবসাটাও করোনার থাবায় বন্ধ হয়ে যায়। তাই বাবাকে কীভাবে সহযোগিতা করা যায়, সেই চিন্তায় পড়েন তিন বোন। বড় কোনো পুঁজিও হাতে নেই। করোনার এই সময়ে গ্রামে বসে অলস সময় কাটানো মোটেই ভালো লাগছিল না তাদের। তাই চয়ন প্রথমে অনলাইনে একটি ফেসবুক পেজ খুলে সিরাজগঞ্জের তাঁতকুঞ্জে উৎপাদিত শাড়ি, লুঙ্গি, থ্রি পিস বাজারজাত করতে শুরু করেন। কিন্তু এই ব্যবসায় পুঁজির অভাবে খুব একটা আলোর মুখ দেখছিল না। তখন হঠাৎ চয়নের মাথায় আসে কীভাবে শহরের মতো গ্রামেও একটি অনলাইন রেস্তোরাঁ চালু করা যায়।
গ্রামে খাবারের তেমন ভালো রেস্তোরাঁ নেই, তাই বর্তমান প্রেক্ষাপটে এখানেই একটি অনলাইন রেস্তোরাঁ চালু করলে সাড়া মেলার সম্ভাবনা রয়েছে। তবে বাইরে দোকান দিতে তো অনেক অর্থের প্রয়োজন, যা তাদের নেই। তাই ফেসবুক ব্যবহার করে হোম ডেলিভারির চিন্তা করেন। সেই চিন্তা-ভাবনা নিয়ে ২০২০ সালের ৮ ডিসেম্বর শুরু করেন অনলাইনে পোশাক ব্যবসার পাশাপাশি খাবারের ব্যবসা। তামাই ফুড কার্ট-টিএফসি নামে অনলাইন রেস্তোরাঁ। সে থেকে এখন পর্যন্ত আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাদের।
তিনি আরও বলেন, মাত্র আড়াই হাজার টাকা দিয়ে শুরু করেছিলাম। এখন অনেক ভালো অবস্থা। শুধু আমার গ্রাম নয়, দূর-দূরান্ত থেকে অর্ডার আসে। মাত্র পাঁচ মাসে টিএফসি এখন নিজ গ্রামসহ আশপাশের এলাকার সব মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু ডেলিভারির ব্যবস্থা না থাকার কারণে দূরের অর্ডারগুলো সরবরাহ করতে পারি না।
বাহারি খাবার রান্নার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমার কখনো প্রফেশনালি রান্না শেখা হয়নি। ছোটবেলা থেকে মায়ের রান্না দেখতাম। রান্নার প্রতি ঝোঁক থেকেই রান্না পছন্দ করি৷ সেই রান্না দিয়েই আজ স্বাবলম্বী হওয়ার পাশাপাশি করোনার সময়ে পুরো পরিবারকেও সহযোগিতা করতে পারছি। ভবিষ্যতে আরও বড় পরিসরে কিছু করার স্বপ্নও লালন করছি।
টিএফসিতে বিরিয়ানি, রাইসবোল, পাস্তা, পিৎজা, বার্গার, কাচ্চি, তেহারি, চিকেন ফ্রাই, শর্মা, চাইনিজ খাবারসহ নানা ধরনের প্রায় ২০টি আইটেমের খাবার অর্ডার অনুযায়ী তৈরি হয়ে থাকে। এর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয় পিৎজা, বার্গার, রাইসবোল। পিৎজা বিক্রি হয় ২৫০ থেকে ২৭৫ টাকায়, রাইসবোল ৯৯ টাকায়, বার্গার ৯৯ থেকে ১৫০ টাকায়। এছাড়াও সাধ্যের মধ্যে বিভিন্ন খাবার চাহিদা অনুযায়ী বিক্রি হয়ে থাকে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত প্রায় ১২টা পর্যন্ত খাবারের অর্ডার আসতে থাকে। তবে তুলনামূলক বিকেলে ও প্রতি শুক্রবারে অর্ডার বেশি হয়ে থাকে। জেলার বেশ কিছু গ্রাম ও শহর থেকে খাবারের চাহিদা আসছে। তবে জনবল ও পুঁজি কম হওয়ায় সরবরাহ করা সম্ভব হয় না।
চয়ন বলেন, গ্রামে বসে শুধু একটি ফেসবুক পেজের মাধ্যমে অনলাইন রেস্তোরাঁ চালিয়ে যে সফল হওয়া যায়, তা আসলে ভাবতেই অবাক লাগে। উদ্যোক্তা হওয়ার পর নিজেকে স্বাধীন মনে হয়। আগের জীবনটা ছিল ধরাবাঁধা নিয়মের মধ্যে। ভেবে ভালো লাগে, আমাদের কারণে আরও কিছু মানুষ নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখছে। বাবা অর্ডার অনুযায়ী মোটরসাইকেলে যথা সময়ে খাবার সরবরাহ করে থাকেন। দুই বোন ও মা খাবার প্রস্তুত করতে সহায়তা করেন। পাশাপাশি অর্ডার বেশি থাকলে আরও তিন নারী আমার সহায়ক হিসেবে কাজ করেন।
স্থানীয় কয়েকজন প্রতিবেশি বলেন, প্রায় পাঁচ মাস আগে অনলাইনে বিভিন্ন ধরনের খাবার বিক্রি শুরু করেছেন চয়ন। অনেকেই ভেবেছিল এটা তেমন কিছু হবে না, কিন্তু এখন তারাই তার প্রশংসা করছেন। তবে গ্রামে বসে এতটা অল্প দামে শহরের সব খাবার পেয়ে গ্রামবাসী আনন্দিত।
মেয়ের সাফল্যের বিষয়ে বাবা নাসিমুল গণি বলেন, গ্রাম পর্যায়ে এমন একটি ডিজিটাল উদ্যোগ সফল হতে পারে, প্রথমে আমরা বিশ্বাস করতে পারছিলাম না। এখন দেখছি, অনলাইনে বিশাল একটি বাজার আছে। যেখানে দেশের অনেক তরুণ উদ্যোক্তা অংশ নিতে পারেন।
তিনি আরও বলেন, ছোট মেয়েকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে গিয়ে খাবার যথাসময়ে পৌঁছে দেই। খাবার খেয়ে সবাই প্রশংসা করেন। মেয়ের এমন উদ্যোগে সত্যিই শুরুতে অবাক হয়েছিলাম। এখন এই উদ্যোগেই সংসারে সচ্ছলতা আসছে। স্বপ্ন আছে ভালোমানের একটা রেস্তোরাঁ দেবো।
সূত্রঃ রাইজিংবিডি.কম
সম্পর্কিত সংবাদ
তথ্য-প্রযুক্তি
শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধ কালীন থানা কমান্ডার, শাহজাদপুরের প্রথম থানা প্রশাসক, শাহজাদ... রাষ্ট্রদূত বলেন, চলতি বছর চীন ২৩টি দ্বিপক্ষীয় সেমিনার এবং ৩০টি বহুপক্ষীয় প্রশিক্ষণ ও সেমিনারের আয়োজন করবে। যেখানে ৫০০-এ... সিরাজগঞ্জ শাহজাদপুরে হাবিবুল্লাহ নগর ইউনিয়নের ডায়া আদর্শ ম্যাধমিক বালিকা বিদ্যালয় মাঠ প্রঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ ম... সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিকদের সাথে ইউএনও সাদিয়া আফরিনের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে সোমবার দুপুরে শাহজাদপুর প্রেস... এদিন রাত ৯টার দিকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর আত্মহত্যা প্ররোচনার দায়ে রাতেই স্বামী কলেজ শিক্ষক কনার মন্ডলকে আট...
শাহজাদপুর
শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন
পরিবেশ ও জলবায়ু
তিস্তা প্রকল্পে অংশগ্রহণে প্রস্তুত বেইজিং: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
শাহজাদপুর
শাহজাদপুরে ডায়া’য় শোকাবহ আগষ্ট উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শাহজাদপুর
শাহজাদপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ইউএনও' র অসৌজন্যমূলক আচচরণের প্রতিবাদে প্রতিবাদ সভা
বাংলাদেশ
স্বামীর পরকীয়ার জেরে মেয়েকে হত্যার পর অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা
