রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
Belkuchi Fair 25-08-15ডেস্ক নিউজঃ বেলকুচি উপজেলার পৌর এলাকার চালা বাসস্ট্যান্ড সংলগ্ন আব্দুল হাই মার্কেটে অগ্নিকাণ্ডে নয়টি দোকান পুড়ে গেছে। এতে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর শফিকুল ইসলাম জানান, হাই মার্কেটের জননী ইলেক্ট্রনিক্স থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় দেড় ঘণ্টা চেষ্টার পর সাড়ে ৭টার দিকে আগুন নিভিয়ে ফেলে। এতে জননী স্টোর, গোপাল হেয়ার কাটিং, হিশাম টেলিকম, বাবুল স্টুডিও অ্যান্ড ভিডি, সাঈদুল কনফেকশনারি, জিল্লুর ইলেক্ট্রনিক্স ও আশরাফ পোল্ট্রি ফিডের দোকান পুড়ে যায়। এতে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি এ ঘটনায় নগদ টাকাসহ তাদের কমপক্ষে ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। Source: pnsnews24.com

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...