শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
09 বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেয়ার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ কর্মসূচি ঘোষণা করেন। এ সময় ২০ দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন। কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল সারা দেশে এবং বৃহস্পতিবার ঢাকা মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালন করবে ২০ দলীয় জোট। ক্ষমতাসীন সরকারেক অবৈধ আখ্যা দিয়ে নজরুল ইসলাম খান বলেন, সরকার জনগণের নিরাপত্তার পরিবর্তে মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। সম্প্রচার নীতিমালা দিয়ে গণমাধ্যমের কণ্ঠরোধ করেছে। ক্ষমতায় থাকতে একের পর এক কালাকানুন প্রণয়ন করছে সরকার। তিনি বলেন, বিচারপতিদের নিজেদের নিয়ন্ত্রণে রাখতেই বিচারপতি অভিশংসন আইন করেছে এই সরকার। তাদের উদ্দেশ্য একটাই। আর তা হচ্ছে জোর করে ক্ষমতায় টিকে থাকা। অতীতেও আওয়ামী লীগ ক্ষমতায় এসে একই ধরণের আইন প্রণয়ন করেছিল। তিনি আরো বলেন, অবৈধ সরকারের অবৈধ সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে না। তারা বিরোধীদলকে দমন করতে এবার বিচারপতি অভিশংসন বিল পাস করেছে। এরমাধ্যমে বিচার বিভাগের নিয়ন্ত্রণ নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছে সরকার। যাতে করে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বাইরে বিচারকররা কোনো রায় দিতে না পারেন। নজরুল ইসলাম বলেন, সরকার যত আইনই করুক না কেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জনগণকে সাথে নিয়ে সব চক্রান্ত ও ষড়যন্ত্র রুখে দেয়া হবে।         শাহজাদপুর সংবাদ ডটকম/পিএনএস/09/09/2014

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”