স্থানীয় প্রতিনিধিঃ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের বিচারপতি আব্দুল হাই শাহজাদপুর আদালত পরিদর্শন করেন। পরিদর্শন কালে তিনি দিনভর শাহজাদপুর আদালতের বিভিন্ন বিচারী কার্যক্রম প্রসিকিউশন আদালত অঙ্গন বিভিন্ন দপ্তর ও কয়েদ খানা পরিদর্শন করেন। এ ছাড়া বিচার প্রার্থীদের সাথে কথা বলে আদালত সম্পর্কে খোঁজ খবর নেন। তিনি এখানকার বিচার ব্যবস্থা ও আদালতের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। এ সময়ে বিচার প্রার্থীরা তাঁর কাছে শাহজাদপুরে যুগ্ন জেলা জজ স্থাপনের জোর দাবী জানান। পরে শাহজাদপুর বার কার্যালয়ে জেলা ও স্থানীয় এ্যাডভোকেট, বিচারক ও সুধীমহলের সাথে মতবিনিময় সভা করেন। এতে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা বার সমিতির সভাপতি এ্যাডভোকেট নুরুল আমীন। বক্তব্য রাখেন জেলা দায়রা জজ আব্দুস সালেক,এ্যাডভোকেট আনোয়ার হোসেন, এ্যাডভোকেট আব্দুল হামিদ লাভলু প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি আব্দুল হাই বলেন শাহজাদপুরে যুগ্ম জেলা জজ স্থাপনের দাবী সঠিক ও ন্যায় সঙ্গত। এখানে বিভিন্ন জেলা জজ আদালত স্থাপিত হলে বিচার প্রার্থীরা দ্রুত সময়ে ও অল্প খরচে সঠিক ও ন্যায় বিচার পাবেন বলে আমি আশা করি। তাই শাহজাদপুরে যাতে দ্রুত সময়ের মধ্যে যুগ্ম জেলা জজ স্থাপিত হয় সে জন্য আমি সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের কাছে জোর সুপারিশ করবো। তার এ ঘোষাণয় উপস্থিত দর্শক করোতালি দিয়ে উল্লাস প্রকাশ করে। সবশেষে তিনি রবীন্দ্র কাচারী বাড়ী ও শাহ মখদুম এর মাজার পরিদর্শন করেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...
জাতীয়
মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...
শাহজাদপুর
শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...
