রবিবার, ২২ মার্চ ২০২৬
বাস অযোগ্য শহরের তালিকায় বিশ্বে চতুর্থ অবস্থানে রয়েছে ঢাকা। ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের ২০২১ সালের বাসযোগ্য শহরের তালিকায় ১৪০টি শহরের মধ্যে ঢাকার নাম রয়েছে ১৩৭ নম্বরে। অর্থাৎ, বাস অযোগ্য শহরের তালিকায় ঢাকা চতুর্থ। তালিকায় সবার নিচে থাকা শহরটি হচ্ছে সিরিয়ার রাজধানী দামেস্ক। স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামোর ওপর ভিত্তি করে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। গত বছরের চেয়ে অবশ্য এবার এক ধাপ এগিয়েছে ঢাকা। ওই তালিকায় ঢাকার নাম ছিল ১৩৮ নম্বরে। তার আগের বছর ছিল ১৩৯ নম্বরে। তালিকায় স্থিতিশীলতায় ৫৫ পয়েন্ট পেয়েছে ঢাকা। স্বাস্থ্যসেবায় ১৬ দশমিক ৭, সংস্কৃতি ও পরিবেশে ৩০ দশমিক ৮, শিক্ষায় ৩৩ দশমিক ৩ এবং অবকাঠামোতে পেয়েছে ২৬ দশমিক ৮ পয়েন্ট। এবারের তালিকায় শীর্ষে রয়েছে নিউ জিল্যান্ডের অকল্যান্ড শহর। এরপর রয়েছে যথাক্রমে জাপানের ওসাকা, অস্ট্রেলিয়ার অ্যাডিলেড, নিউ জিল্যান্ডের ওয়েলিংটন ও জাপানের রাজধানী টোকিও। শীর্ষ ১০-এ থাকা বাকি শহরগুলো হচ্ছে অস্ট্রেলিয়ার পার্থ, সুইজারল্যান্ডের জুরিখ ও জেনেভা, অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও ব্রিসবেন। অর্থাৎ, টপ টেনে থাকা ১০টি শহর মূলত পাঁচটি দেশের। ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট বলছে, ‘অকল্যান্ড শীর্ষে উঠে এসেছে কোভিড নিয়ন্ত্রণের জন্য। যেভাবে চটজলদি ভাইরাসের সংক্রমণ মোকাবিলা করে দেশের প্রশাসন এতদিন নাগরিক জীবন সচল রেখেছে, তাতে তাদের স্কোর অনেকটাই বেড়েছে।’ ঠিক একই কাজ ইউরোপের দেশগুলো সফলভাবে করতে পারেনি। তাই তারা ক্রমশ পিছিয়ে পড়েছে বলে জানিয়েছেন পর্যবেক্ষকেরা। গত কয়েক বছর ধরে বাসযোগ্য শহরের তালিকায় শীর্ষে ছিল ভিয়েনা। কিন্তু তারা এবার ১২ ধাপ নিচে নেমেছে। যে ১০টি শহর সবচেয়ে বেশি পিছিয়ে পড়েছে, তার মধ্যে আটটিই ইউরোপের কোনও না কোনও শহর। এই পতনের তালিকায় শীর্ষে রয়েছে জার্মানির হামবুর্গ। ৩৪ সিঁড়ি বেয়ে ৪৭তম স্থানে নেমে এসেছে শহরটি। সূত্রঃ বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

শাহজাদপুর

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

শাহজাদপুর

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

ধর্ম

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...

বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে

ধর্ম

বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে

‘অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই।’- (আহমাদ, বুলূগুল মারাম- হা/৯৭৬, বিয়ে অধ্যায়)