শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ উত্তরাঞ্চলের ১৬ জেলার শত শত ইটভাটায় ইট পোড়ানোর কাজে ব্যবহৃত হচ্ছে কয়লা। উত্তরাঞ্চলের অন্যতম বাঘাবাড়ী নৌ-বন্দর থেকে শাহজাদপুরসহ উত্তরাঞ্চলের ১৬ জেলার শত শত ইটভাটায় কয়লা সরবরাহ করার জন বাঘাবাড়ী নৌ-বন্দর চত্ত্বরে খোলা আকাশের নীচে প্রায় লক্ষাধিক টন কয়লার মজুদ গড়ে তোলা হয়েছে। মজুদকৃত এসব কয়লা ত্রিপল বা পলিথিন দিয়ে ঢেকে না রাখায় বায়ুমন্ডলে গ্রীন হাউজের জন্য মারাত্বক ক্ষতিকারক প্রভাব বিস্তারকারী কার্বনের পরিমান বাড়ছে।পরিবেশের ভারসাম্য রক্ষায় বায়ুমন্ডলে নেতিবাচক প্রভাব সৃষ্টিকারী ক্ষতিকারক কার্বনের পরিমান নিয়ন্ত্রন করা না গেলে, বায়ুমন্ডলে কার্বনের পরিমান বহুলাংশে বেড়ে যাবে এবং সর্বত্র এর নেতিবাচক প্রভাব পরিলক্ষিত হবে।এ অবস্থা রোধে বাঘাবাড়ী নৌ-বন্দর চত্ত্বরে খোলা আকাশের নীচে রাখা প্রায় লক্ষাধিক টন কয়লার স্তুপকে সুরক্ষিত অবস্থায় ঢেকে রাখা অতীব জরুরী।
জানা গেছে, সরকারীভাবে ব্যাপক প্রচার ,নানা বিধি নিষেধ নির্ধারণ করে দেওয়ায় শাহজাদপুরসহ উত্তরাঞ্চলের ১৬ জেলার শতশত ইটভাটায় কাঠের পরিবর্তে কয়লার ব্যবহার দিনদিন বৃদ্ধি পাচ্ছে। ফলে শাহজাদপুরসহ উত্তরাঞ্চলের সর্বত্র কয়লার চাহিদা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। সকাল থেকে সন্ধা পর্যন্ত উত্তরাঞ্চলের ১৬ জেলার ও বিভিন্ন উপজেলার শতশত ইটভাটায় কয়লার চাহিদার ভিত্তিতে শাহজদপুরের বাঘাবাড়ী নৌ-বন্দর থেকে টন টন কয়লা বিক্রি করা হচ্ছে। আমাদানীকারকদের বিক্রির নিজস্ব স্থান থেকে বিক্রি না করে বাঘাবাড়ী নৌ-বন্দর এলাকা থেকে ট্রাকে করে সড়কপথে বিভিন্ন ভাটায় কয়লা পৌছে দেওয়া হচ্ছে। খুলনার মংলা ও চট্রগ্রামের পতেঙ্গা নৌ-বন্দর থেকে নৌ-পথে কয়লাবাহী কার্গো জাহাজে করে লক্ষ লক্ষ টন কয়লা বাঘাবাড়ী নৌ-বন্দরে আনা হয় এবং ওই সমস্ত কয়লা মাসের পর মাস খোলা আকাশের নীচে পড়ে থাকে। বাঘাবাড়ী নৌ-বন্দর কর্তৃপক্ষের তদারকির অভাব আর নৌ-বন্দরের লেবার হ্যান্ডেলিং ইজারাদারের স্বেচ্ছাচারিতায় এ অবস্থা চলছে দীর্ঘদিন থেকেই।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার
বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...
রাজনীতি
গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
শাহজাদপুর
শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩
সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...
শাহজাদপুর
শাহজাদপুরে পতিতা খদ্দেরসহ গ্রেফতার ৬
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসাদুজ্জামান, এএসআই মেহেদিসহ শাহজাদপুর থানা পুলিশের একটি দল লাল মিয়ার বাড়িতে অভি...
