বুধবার, ২৫ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধি: শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দরে আজ মঙ্গলবার বিকেলে নৌযান শ্রমিকরা ১১ দফা বাস্তবায়নের দাবীতে এক বিশাল মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও শ্রমিক সমাবেশের আয়োজন করে। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন, বাঘাবাড়ি কার্যালয়ের সামনের সড়কে আধাঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন শেষে তারা এক বিশাল বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি সংগঠনের বাঘাবাড়ি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নৌবন্দর, বিপিসির বাঘাবাড়ি ওয়েল ডিপো গেট, পিডিবির ৭১ মেগা ওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, বগুড়া-নগরবাড়ি মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় চত্বওে এসে শেষ হয়। এরপর এখানে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন, বাঘাবাড়ি নৌবন্দও শাখার সভাপতি মোঃ দাউদুল ইসলামের সভাপতিত্বে এক বিশাল নৌযান শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ১১ দফা বাস্তবায়নের দাবী জানিয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মাস্টার, বাঘাবাড়ি সংগঠনের উপদেষ্টা হারুন মাস্টার, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মাস্টারসহ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মাস্টার, সাংগঠনিক সম্পাদক উবাদত মাস্টার, ওমর ফারুক মাস্টার, বাবুল ড্রাইভার, সেলিম মাস্টার ও আবু বক্কার মাস্টার। বক্তারা বলেন, আগামী ২৬ সেপ্টেম্বর রাত ১২টার মধ্যে তাদের ১১ দফা দাবী বাস্তবায়ন করা না হলে তারা ওই রাত ১২টা ১ মিনিট থেকে সকল প্রকার নৌযান বন্ধ রেখে পূর্ব ঘোষিত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি কর্মসূচি পালন শুরু করবেন। তাদের এ ১১ দফা দাবীগুলো হল, নৌপথেসন্ত্রাস, চাঁদাবাজি, শ্রমিক নির্যাতন বন্ধ, অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে দ্রুত বিচার, নৌযান শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করণ, ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিং পাশ, নৌযান মালিক কর্তৃক শ্রমিকদের ফ্রি খাবার ব্যবস্থা করণ, কর্মস্থলে দূর্ঘটনায় মৃত শ্রমিকের পরিবারকে ১০ লাখ টাকা করে অনুদান প্রদান, মাস্টার/ড্রাইভারদের ইনচার্জ, এনড্রোসমেন্ট ও টেকনিক্যাল ভাতা পূণঃনির্ধারণ, সমুদ্র ভাতা ও রাত্রীকালিন ভাতা নির্ধারণ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...