সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ম. জাহান, নূর মোহাম্মদ মেঘ, তাকিবুন্নাহার তাকিঃ বাঘাবাড়ি নৌবন্দরের তেলবাহী জাহাজের উপর রোববার বিকেলে গল্প কবিতা আর আনন্দ আড্ডায় পালিত হল দৈনিক যুগান্তর ও স্বজন সমাবেশের ১৮ বছরে পদার্পণ উৎসব। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বজন সমাবেশ এ উৎসবের আয়োজন করে। বর্ণাঢ্য ও ব্যতিক্রমি এ আয়োজনের মধ্যমনি ছিলেন, যুগান্তরের সাংবাদিক, বিশিষ্ট কবি, নাট্যকার ও মঞ্চ অভিনেতা মোঃ মুমীদুজ্জামান জাহান। এ আনন্দ আড্ডায় স্বজন বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহবাজ খান সানি, মেহেদী হাসান হিমু, নুরুল ইসলাম নাহিদ, আহাদুল ইসলাম আবির, সানোয়ার হেসেন, এহসানুল হক আবির, মাহমুদুল হাসান সমুদ্র, জয় মাহমুদ, রিমন, রনি, মারুফ হেসেন, হাবিব, তামিম, মনির, রহিম, ইকরামুল হক, সাব্বির, বিপ্লব সাহা, রাহুল, রতন, তাপস প্রমূখ। এদিন বিকেলে সবাই একে একে শাহজাদপুর সরকারি কলেজ শহীদ মিনারে এসে প্রথমে সমবেত হয় এরপর সিএনজি টেম্পু যোগে শাহজাদপুর শহরের ৬ কিলোমিটার দুরে অবস্থিত বাঘাবাড়ি নৌবন্দরের এক নং জেটিতে নোঙ্গর করে রাখা তেলবাহী জাহাজের উপর বসে এ আনন্দ আড্ডা পালন করা হয়। এ সময় স্বজন বন্ধুদের একের পর এক কবিতা গল্প আর কৌতুক পরিবেশনে আড্ডা ব্যাপক জমে ওঠে। সন্ধ্যার লাল সুর্য্য যখন পশ্চিম আকাশে হেলে পড়ে তখন সবাই এ আড্ডা সাঙ্গ করে ফিরে যায় যে যার আপন ঠিকানায়। আর এর মধ্য দিয়ে শেষ হয় দৈনিক যুগান্তর ও স্বজন সমাবেশের ১৮ বছরে পদার্পণ উৎসবের আনন্দ আড্ডার।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

সাবেক অধিনায়ক আকরাম খান হাসপাতালে

খেলাধুলা

সাবেক অধিনায়ক আকরাম খান হাসপাতালে

করোনাভাইরাসে আক্রান্ত জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চ...