শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
bcb ২৫ অক্টোবর শুরু হতে যাওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ও ওয়ানডে সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা সিমেন্ট। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বসুন্ধরা সিমেন্ট বিসিবি'র মিডিয়া কনফারেন্স কক্ষে এ সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষর করে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বসুন্ধরা সিমেন্টের প্ক্ষ থেকে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা মেজর জেনারেল মোহাম্মদ মাহবুব হায়দার খান, এনডিসি, পিএসসি (অব), গ্রুপের হেড অব ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং এম এম জসিম উদ্দিন ও বসুন্ধরা সিমেন্টের জিএম (সেলস) খন্দকার কিংশুক হোসেন। অন্যদিকে বিসিবি’র পক্ষে উপস্থিত ছিলেন সিইও নাজিমুদ্দিন চৌধুরী এবং মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে ২৫ অক্টোবর এবং দ্বিতীয়টি শুরু ৩ নভেম্বর। দ্বিতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। তৃতীয় ও শেষ টেস্টটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১২ নভেম্বরে। এরপর দুই দল ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে। তিন টেস্ট ম্যাচের পর সিরিজের প্রথম দুই ওয়ানডে ম্যাচ হবে ২১ ও ২৩ নভেম্বর। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে প্রথম দুটি ওয়ানডে ম্যাচ। এরপর ২৪ নভেম্বর দুই দলই ফিরবে ঢাকায়। ২৬ ও ২৮ নভেম্বর ও ১ ডিসেম্বর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের শেষ তিনটি ওয়ানডে। পরের দিন বাংলাদেশ ছাড়বে সফরকারীরা।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”