শাহজাদপুর সংবাদ ডটকম, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে বিএনপি কার্যালয় থেকে পেট্রোল বোমা, তারকাঁটা ও লাঠি উদ্ধার মামলায় থানা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৯ নেতা-কর্মীকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার তারা বগুড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে আদালতের বিচারক এটিএম তোফায়েল আহম্মেদ এই নির্দেশ দেন। একই সঙ্গে ওই মামলায় আদালতে দাখিল করা চার্জশীট গ্রহণ করা হয়েছে। জেলহাজতে পাঠানো নেতা-কর্মীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন থানা বিএনপির সভাপতি আব্দুল মান্নান ওরফে মান্নান হুজুর, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুদ্দৌলা মামুন, থানা ছাত্রদল সভাপতি আব্দুর রাজ্জাক, শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুর রহমানসহ ১৯জন। বগুড়া আদালত সূত্র জানায়, গত ১৮ জানুয়ারি রাতে শেরপুর উপজেলা সদরের খেজুরতলা এলাকায় থানা বিএনপির অস্থায়ী কার্যালয়ে পুলিশ অভিযান চালায়। সেসময় ওই কার্যালয় থেকে দুটি পেট্রোল বোমা, বেশ কিছু তার কাঁটা ও বিপুুল সংখ্যক লাঠি উদ্ধার করা হয়। ওই ঘটনায় শেরপুর থানার এসআই আবু জাররা বাদি হয়ে ২১জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গত ৩০ জুন মামলার তদন্তকারি কর্মকর্তা শেরপুর থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমান ২০জন আসামীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সম্পর্কিত সংবাদ
খেলাধুলা
আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে
জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...
জাতীয়
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ
সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এ ৮ বছরের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না করায় শিক্ষার্থ...
ধর্ম
প্রয়াত এমপি হাসিবুর রহমান স্বপন স্মরণে ইফতার ও দোয়া মাহফিল
প্রয়াত এমপির মেয়ে ফেরদৌসী রহমান শান্তার আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শাহজাদপুর
শাহজাদপুরে নরিনা খেলার মাঠে বছর জুড়ে জলাবদ্ধতা
মাটি ভরাট ও সংস্কারের কারনে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঐতিহাসিক নরিনা ইউনিয়নের হাই স্কুল মাঠটি বছরের বেশির ভাগ সময় বৃ...
জাতীয়
কুড়িগ্রামে ৩ লাখ মানুষ পানিবন্দি: নতুন করে প্লাবিত ৪০ গ্রাম
কুড়িগ্রামে ধরলা ও ব্রহ্মপূত্র নদের পানি অস্বাভাবিকহারে বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ফলে বেড়েছে বানভাসীদে...
শাহজাদপুরে একাধিক সাংবাদিককে প্রাননাশের হুমকির ঘটনায় থানায় জিডি।
শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুরে প্রাণনাশের হুমকির ঘটনায় ৪ সাংবাদিক থানায় জিডি করেছেন। নারী কেলেংকারী,সাংবাদিকতার ছদ্দাবর...
