সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

শাহজাদপুর সংবাদদাতাঃ গত শুক্রবার শাহজাদপুরের ঐতিহ্যবাহী সামাজিক-সাংস্কৃতিক সংগঠন প্রগতি সংঘের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে এনামুল হাসান মোজমাল সভাপতি ও সাজ্জাদ হোসেন আসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বিপুল-উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শুক্রবার সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত গোপন ব্যালটে মোট ১৯৬ জন ভোটারের মধ্যে ১৯৩ জন ভোটার ভোট প্রদান করেন। কার্যকরী পরিষদের ১৫ টি পদে মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে সভাপতি পদে মোজমাল ১৭৯ ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী নান্নু আহমেদ পেয়েছেন ১২ ভোট। সাধারণ সম্পাদক পদে সাজ্জাদ হোসেন আসলাম ১২৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বি বর্তমান সাধারণ সম্পাদক আব্দুস ছালাম পেয়েছেন ৬২ ভোট। সহ-সভাপতি পদে রওশন আলী রোশনাই ৯৭, সহ-সাধারণ সম্পাদক পদে জামাল হোসেন ৮৪, কোষাধক্ষ্য পদে আব্দুল মমিন মুন্সী ১০৮, দপ্তর সম্পাদক পদে জালাল উদ্দিন ১২৩, ক্রীড়া সম্পাদক পদে আব্দুস সালাম ৯৭, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে জয়নাল আবেদীন ১০৫, সমাজকল্যাণ সম্পাদক পদে বাবু মিয়া ১১৪, প্রচার সম্পাদক পদে মজিবর রহমান ৯২ ও কার্যকরী পরিষদ সদস্য পদে শ্যমল ঘোষ ১১৩, হাবুল হোসেন ১১২, আলাউদ্দিন ১০৮, উজ্জ্বল সরকার ১০৩, আমিরুল ইসলাম ১০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সম্পর্কিত সংবাদ

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। কাজী...

‘ভোট প্রার্থনা নয়; ভোট আওয়ামী লীগের অধিকার’ -ভাইস চেয়ারম্যান মুস্তাক

রাজনীতি

‘ভোট প্রার্থনা নয়; ভোট আওয়ামী লীগের অধিকার’ -ভাইস চেয়ারম্যান মুস্তাক

শামছুর রহমান শিশির : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-০৬ (শাহজাদপুর) সংসদীয় এলাকার বিভিন্ন নির্বাচনী মাঠ...

‘রোনালদোকে কে ভালোবাসে না? রোনালদো ইজ দ্য কিং’

খেলাধুলা

‘রোনালদোকে কে ভালোবাসে না? রোনালদো ইজ দ্য কিং’

সময়ের সেরা বিতর্ক, লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো? সেই বিতর্ক চলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ড্রেসিংরুমেও। যেখা...

শাহজাদপুরে ফ্রেন্ডস ট্রাস্টের উদ্যোগে দুইশ পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে ফ্রেন্ডস ট্রাস্টের উদ্যোগে দুইশ পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

মোঃ ওমর ফারুকঃ শাহজাদপুরে ফ্রেন্ডস ট্রাস্টের উদ্যোগে দুইশ পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।...

প্রধানমন্ত্রী সমীপে এমপি স্বপনকে মন্ত্রীত্ব দেবার দাবি শাহজাদপুরবাসীর!

ফটোগ্যালারী

প্রধানমন্ত্রী সমীপে এমপি স্বপনকে মন্ত্রীত্ব দেবার দাবি শাহজাদপুরবাসীর!

শামছুর রহমান শিশির, শাহজাদপুর (সিরাজগঞ্জ) থেকে : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ের পরে গতকাল শনিবার শাহজাদপু...

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট (অনুর্ধ-১৭) শুরু

খেলাধুলা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট (অনুর্ধ-১৭) শুরু

শাহজাদপুর সংবাদ ডটকম, নিজস্ব প্রতিবেদক, সোমবার, ২৭ আগস্ট ২০১৮ খ্রিস্টাব্দ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জাতীয়...