সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার ৬নং পোরজনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দ্বায়িত্ব পেলেন ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার (প্যানেল চেয়ারম্যান-১) মোঃ ওসমান গণি।
শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম(মুকুল) গত সোমবার (২০জুলাই) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় পোরজনা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড মেম্বার (প্যানেল চেয়ারম্যান-১) মোঃ ওসমান গণিকে পোরজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দৈনন্দিন কার্যাবলী পরিচালনা/সম্পাদন করার জন্য সাময়িকভাবে দায়িত্ব প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা।
উল্লেখ্য, দীর্ঘদিন যাবৎ পোরজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম (মুকুল) হার্টের বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। গত সোমবার (২০জুলাই) সকালে তিনি নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হলে তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টায় তিনি মারা যান।
জাহিদুল ইসলাম (মুকুল) পোরজনা ইউনিয়নের ২ বারের নির্বাচিত চেয়ারম্যান। ২০১৫ ও ২০১৯ সালে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন ।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...
ধর্ম
শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন
শাহজাদপুর প্রতিনিধি : গত শুক্রবার ভোররাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শাহজাদপুরের বাদলবাড়িস্থ জগৎ বরেণ্য অলী হযরত শাহ্ হাব...
জাতীয়
শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন
শাহজাদপুর
শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু
সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।
শাহজাদপুর
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর
প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...
ধর্ম
রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন
আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...
