শাহজাদপুর সংবাদ ডটকমঃ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বর্তমান সরকার পুলিশ বাহিনীতে জনবল বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। এই বাহিনীতে আরও ৫০ হাজার লোক নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। মঙ্গলবার সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।
এমপি আনোয়ারুল আজিমের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দেশের জনসংখ্যার অনুপাতে পুলিশের জনবল যথেষ্ট নয়। জনবল নিয়োগের পরিকল্পনার আওতায় পুলিশ বিভাগের সব ইউনিটসহ জেলা পুলিশের আওতাধীন ইউনিটগুলোতে (থানা, ফাঁড়ি ও তদন্তকেন্দ্র) জনবল বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোতে বিশেষায়িত ইউনিট হিসেবে পুলিশ ব্যুরো অব কাউন্টার টেররিজম, রংপুর ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ইউনিট গঠন এবং এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের জনবল বৃদ্ধির প্রস্তাব সরকারের বিবেচনাধীন রয়েছে।
আসাদুজ্জামান খান বলেন, ২০০৯-২০১৩ মেয়াদকালে জনগণের সেবা বৃদ্ধিসহ পুলিশ বাহিনীকে আধুনিক করে গড়ে তোলার লক্ষ্যে এরই মধ্যে পুলিশের সাংগঠনিক কাঠামোতে বেশ কয়েকটি নতুন ইউনিট চালু করা হয়েছে। এর মধ্যে- ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, রংপুর রেঞ্জ, আরআরএফ, রংপুর, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), দুটি সিকিউরিটি প্রটেকশন ব্যাটালিয়ন, ৩০টি ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, ট্যুরিস্ট পুলিশ, নৌ-পুলিশ ইউনিট গঠন, ৩০টি নতুন থানা ও ৬৪টি তদন্ত কেন্দ্র স্থাপনসহ পুলিশ বাহিনীর সাংগঠনিক কাঠামোতে বিদ্যমান বিভিন্ন ইউনিটের কাঠামো সংস্কারের অংশ হিসেবে ৩০ হাজার ৮৭৯ জন জনবল বৃদ্ধি করা হয়েছে।
তিনি বলেন, বর্তমান সরকারের আগের ও বর্তমান মেয়াদে ৮৯২টি পিকআপ, ৭৬টি জিপ, ২৫টি রেকার ও ৬৭টি জনযানসহ অন্যান্য আধুনিক ও যুগোপযোগী উন্নতমানের সর্বমোট চার হাজার ৫৯৪টি যানবাহন কিনে পুলিশের বিভিন্ন ইউনিটে বরাদ্দ দেওয়া হয়েছে। জনগণের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বর্তমান মেয়াদেও আরো উন্নতমানের যানবাহন ক্রয়ের পরিকল্পনা সরকারের রয়েছে। সূত্র: বাসস।
সম্পর্কিত সংবাদ
আন্তর্জাতিক
“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”
আজ বিশ্ব ভালবাসা দিবস। ভালবাসার জয় হোক, ভালবাসা দিবসের জয় হোক। ভালবাসার মহিমায় উদ্ভাসিত...
তথ্য-প্রযুক্তি
শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ
ঢাকা: সরকার চলতি মাসের ১০ তারিখ থেকে সীমিত আকারে শপিংমল খোলার অনুমতি দিলেও ঈদের আগে খুলছে না ঢাকার অন্যতম মার্কেট নিউমার... করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১৭০ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে ৫৭১... শাহজাদপুর উপজেলার জোতপাড়া গ্রামে ৯ মাসের নিষ্পাপ শিশুকে গলাকেটে হত্যাকারী নিষ্ঠুর মা মুক্তা পারভীনকে গ্রেফতার করেছে পুলি...
উপ-সম্পাদকীয়
পানি আর ইলিশ ভাসল বাঙালির বেগুন নেই
অর্থ-বাণিজ্য
গাউছিয়া-নিউমার্কেটসহ ১১ মার্কেট খুলছে না ঈদের আগে
বাংলাদেশ
দেশে একদিনে ২ মৃত্যু, শনাক্ত ৫৭১
শাহজাদপুর
শাহজাদপুরের শিশু হত্যা মামলায় কারাগারে মা
