শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
image_66983_0

শাহজাদপুর সংবাদ ডটকম, পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর গ্রামের অধিকাংশ মানুষ আর্সেনিক ঝুঁকির মধ্যে রয়েছে। আর্সেনিকে আক্রান্ত হয়ে গত ২০ বছরে অন্তত ৫০ থেকে ৬০ জন নারী-পুরুষের মৃত্যু হয়েছে। বিশুদ্ধ পানির অভাবে এ গ্রামে ব্যাপক হারে আর্সেনিকের প্রভাব বিস্তার ঘটেছে। অথচ সরকারী বেসরকারী পর্যায় আর্সেনিক প্রতিরোধে কার্যকর কোন পদক্ষেণ গ্রহণ করা হয়নি আজও। ২০০০ সালে একটি বেসরকারি সংস্থা এলাকায় বেশ কিছু পিএসএফ (পন্ড স্যান্ড ফিল্টার), ফিল্টার স্থাপন করে। প্রথম দিকে সেগুলো কিছুটা কাজে লাগলেও সুষ্ঠ রক্ষণাবেক্ষণের অভাবসহ বিভিন্ন কারণে বর্তমানে সেগুলোর সবই কার্যকারিতা হারিয়েছে। ফলে বিশুদ্ধ পানির অভাবে গ্রামের অনেক মানুষই বাধ্য হয়েই রেডমার্কযুক্ত টিউবওয়েলের পানি পান করছে। স্থানীয় বাসিন্দাদের কাছে গ্রামটি আর্সেনিক গ্রাম বলে পরিচিত লাভ করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আশির দশক থেকে পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর ও চররূপপুর গ্রামে আর্সেনিকে আক্রান্তের আলামত পাওয়া যায়। গ্রাম গুলো এখনও চূড়ান্ত পর্যায়ে আর্সেনিকে আক্রান্ত এলাকা। গ্রামবাসীদের মতে এই গ্রামে গত ২০ বছরে অন্তত ৫০ থেকে ৬০ জন আর্সেনিকে আক্রান্ত হয়ে মারা গেছে। এদের মধ্যে একই পরিবারে মারা গেছে ১১ জন।

চররূপপুর গ্রামের আলিম জানালেন, আর্সেনিকে আক্রান্ত হয়ে তার দাদা, দাদী চাচা, চাচী, ভাই মারা গেছে। বর্তমানে তার ভাই মাসহ পরিবারের অনেকেই আর্সেনিকে আক্রান্ত রয়েছে। বিভিন্ন বে-সরকারী সংস্থা মাঝে মধ্যে তাদের ঔষধ দিলেও সেগুলো কোন কাজে আসেনা। সরকারী ভাবে কোন সময় কোন লোক আসেনা।

খোঁজ নিয়ে আরো জানাযায়, ২০০০ সালে ইউনিসেফের আর্থিক সহায়তায় একটি বেসরকারি সংস্থা এলাকায় বেশ কিছু পিএসএফ (পন্ড স্যান্ড ফিল্টার), ফিল্টার স্থাপন করে। প্রথম দিকে সেগুলো কিছুটা কাজে লাগলেও সুষ্ঠ রক্ষণাবেক্ষণের অভাবসহ বিভিন্ন কারণে বর্তমানে সেগুলোর সবই কার্যকারিতা হারিয়েছে। বর্তমানে গ্রাম গুলোতে এখন আর দেখাও পাওয়া যায়না বে-সরকারী সংস্থার লোকদেরকে। ফলে বাধ্য হয়েই গ্রামবাসীদের আর্সেনিকযুক্ত পানিই পান করতে হচ্ছে।

এ ব্যাপারে পাবনা জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জামানুর রহমান বলেন, সরকারী ভাবে ওই গ্রাম গুলোতে বিভিন্ন কার্যক্রম গ্রহন করায় ২০০৫ সানের পর থেকে আর্সেনিকে আক্রান্ত হয়ে ওই গ্রাম গুলোতে কোন রোগী মারা যায়নি।

সম্পর্কিত সংবাদ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

অপরাধ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

  • কুড়িগ্রামের  নাগেশ্বরীতে ২কেজি ৫০০গ্রাম গাঁজাসহ সোনাভান বেগম(৪৫) ও তার তালাকপ্রাপ্ত মেয়ে আশা বেগম(২৫) কে আট...

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

চলতি বছরেই পাকিস্তানের ইংল্যান্ড সফর নিশ্চিত হলো

খেলাধুলা

চলতি বছরেই পাকিস্তানের ইংল্যান্ড সফর নিশ্চিত হলো

এই করোনাভাইরাস মহামারীর মধ্যেই পাকিস্তানের ইংল্যান্ড সফর নিশ্চিত করল ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ও পাকিস্...

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

কামারখন্দ

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে সিরাজগঞ্জের...

২৪ জেলার যাত্রী ভোগান্তি: খানাখন্দে ভরা সিরাজগঞ্জের মহাসড়ক

ফটোগ্যালারী

২৪ জেলার যাত্রী ভোগান্তি: খানাখন্দে ভরা সিরাজগঞ্জের মহাসড়ক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে মহাসড়কের বেহাল দশার কারনে প্রতিদিনই হাটিকুমরুল গোল চত্তর থেকে নলকা ব্রিজ পর্যন্ত বাড়ছে য...

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। কাজী...