মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
গত কয়েক দিন ধরে কলকাতায় দৈনিক সংক্রমণের সংখ্যাটা চারশো ও এর কাছাকাছি ছিল। মঙ্গলবার (১৪ জুলাই) এই প্রথম তা এক ধাক্কায় পাঁচশো ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫২৪ জন। সবমিলিয়ে গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গ রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৩৯০ জন। সবমিলিয়ে এ রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ৩২ হাজার ৮৩৮। গত ২৪ ঘণ্টায় আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে রাজ্যের কন্টেনমেন্ট জোনগুলোতে লকডাউনের মেয়াদ ১৯ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) এই মর্মে নির্দেশ জারি করেছে নবান্ন। কলকাতার গণমাধ্যমের খবরে জানানো হয়, করোনা সংক্রমণে রাজ্যের মধ্যে কলকাতা ও তার লাগোয়া দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি— এই চার জেলা নিয়েই উদ্বেগ বেশি প্রশাসনের। স্বাস্থ্য দফতর প্রকাশিত মঙ্গলবার সন্ধ্যার বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃতদের ৭ জনই কলকাতার। উদ্বেগজনক পরিস্থিতি দুই পরগনা, হাওড়া এবং হুগলিরও। উত্তর ২৪ পরগনায় ২৯৩, দক্ষিণ ২৪ পরগনায় ১৪৩, হাওড়ায় ১১৯ এবং হুগলিতে আরও ৩১ জন নতুন করে সংক্রমণের শিকার হয়েছেন। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় ৮ এবং হাওড়ায় ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হলো ৯৮০। এখনও পর্যন্ত ১৯ হাজার ৯৩১ জন সুস্থ হয়ে উঠেছেন। রাজ্যে সুস্থতার হার ৬০.৬৯ শতাংশ। প্রতিদিন যে সংখ্যক মানুষের টেস্ট হচ্ছে, তার মধ্যে যত শতাংশের রিপোর্ট কোভিড পজিটিভ আসছে, সেটাকেই বলা হচ্ছে প্রতিদিনের ‘পজিটিভিটি রেট’ বা সংক্রমণের হার। তথ্য সুত্রঃ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সম্পর্কিত সংবাদ

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

প্রতিমন্ত্রীর আমন্ত্রণে নৌ মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান

বিশেষ প্রতিবেদন

প্রতিমন্ত্রীর আমন্ত্রণে নৌ মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান

বর্তমান মন্ত্রী সাবেক মন্ত্রীকে নিজ দপ্তরে আমন্ত্রণ জানিয়ে অভিজ্ঞতা নিয়েছেন- এমনটা খুব একটা দেখা যায় না। তবে সেই নজ...