শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন পরিচালক কাজী হায়াতের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে(আইসিইউ) নেওয়া হয়েছে। রাজধানীর ধানমণ্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে প্রায় এক সপ্তাহ ধরে চিকিৎসা নিচ্ছিলেন ৭৪ বছর বয়সী এ পরিচালক। শারীরিক অবস্থার অবনতি ঘটলে রবিবার রাতে তাকে আইসিইউতে নেওয়া হয়েছে বলে জানান হাসপাতালের দায়িত্বরত কর্মকর্তা জনি। বাবার অসুস্থতার খবরে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন কাজী হায়াতের ছেলে চিত্রনায়ক কাজী মারুফ। মারুফ বলেন, “বাংলাদেশের অনেক মানুষ আপনারা আমার বাবাকে ভালোবাসেন। আমার আব্বার জন্য দোয়া করবেন যেন উনাকে সুস্থ করে বাসায় নিয়ে যেতে পারি।” ১০ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় থেকে তিনি চিকিৎসা নিচ্ছিলেন কাজী হায়াৎ; পরে শ্বাসকষ্ট বাড়তে থাকায় রোববার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে ২ মার্চ করোনাভাইরাসের টিকা নিয়েছিলেন কাজী হায়াৎ; টিকা নেওয়ার সপ্তাহখানেকের মাথায় সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি। করোনাভাইরাসের পাশাপাশি কয়েক বছর ধরে ডায়াবেটিস ও হৃদযন্ত্রের জটিলতায় ভুগছেন কাজী হায়াৎ; তার হার্টে রিং পরানো হয়েছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ পরিচালক তার দীর্ঘ ক্যারিয়ারে দাঙ্গা, ত্রাস, চাঁদাবাজ, আম্মাজান, ইতিহাস, কাবুলিওয়ালাসহ বেশ কয়েকটি দর্শকপ্রিয় চলচ্চিত্র নির্মাণ করেছেন। চলতি বছরের এপ্রিলে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে একটি প্যানেল থেকে সভাপতির পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন কাজী হায়াৎ, তার প্যানেলে মহাসচিব হিসেবে নির্বাচন করবেন এস এ হক অলিক।

সম্পর্কিত সংবাদ

আজ পবিত্র ঈদুল আজহা

ধর্ম

আজ পবিত্র ঈদুল আজহা

আজ শনিবার মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানীসহ স...

ঈদের পরই আসছে প্রথম দেশীয় গাড়ি ‘বাংলা কার’

অর্থ-বাণিজ্য

ঈদের পরই আসছে প্রথম দেশীয় গাড়ি ‘বাংলা কার’

দেশের বাজারে দেশীয় ব্র্যান্ডের গাড়ি...

অবসরের গুজব উড়িয়ে দিলেন অ্যান্ডারসন

খেলাধুলা

অবসরের গুজব উড়িয়ে দিলেন অ্যান্ডারসন

জেমস অ্যান্ডারসন জানিয়েছেন, এই মৌসুম শেষে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর কোনো অভিপ্রায় নেই তার। অস্ট্রেলিয়ার বিপক্ষে আগাম...

বিছানায় করোনা প্রতিরোধক তোশক ব্যবহার করছেন মেসি

খেলাধুলা

বিছানায় করোনা প্রতিরোধক তোশক ব্যবহার করছেন মেসি

হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, হেড ক্যাপ, গ্লাভস। তাতেও করোনার প্রকোপ প্রতিরোধ করা যাচ্ছে না। সারা বিশ্বে তাণ্ডব চালাচ্ছ...

সিরিয়ায় ঢুকে সেনাবাহিনীর অবস্থানে হামলা চালাল ইসরাইল

আন্তর্জাতিক

সিরিয়ায় ঢুকে সেনাবাহিনীর অবস্থানে হামলা চালাল ইসরাইল

সিরিয়ার অভ্যন্তরে সেনাবাহিনীর তিনটি অবস্থানে হেলিকপ্টার হামলা চালিয়েছে ইসরাইল। দেশটির দক্ষিণাঞ্চলীয় কুনেইত্রা এলাকায় শুক...

বড় পরিবর্তন ছাড়াই সংসদে অর্থ বিল-২০২০ পাস

অর্থ-বাণিজ্য

বড় পরিবর্তন ছাড়াই সংসদে অর্থ বিল-২০২০ পাস

বড় ধরনের কোনো পরিবর্তন ছাড়াই জাতীয় সংসদে পাস হয়েছে অর্থবিল-২০২০। প্রস্তাবিত ২০২০-২১ অর্থ-বছরের বাজেটে বড় কোনো পরিবর্তন হ...