বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
সৌদি আরবের পবিত্র মক্কার কাবা ঘরে উন্নতমানের উদের সুগন্ধি মাখিয়েছেন মক্কা-মদিনার কার্যপরিচালনা পর্ষদের প্রেসিডেন্ট শায়খ ড. আবদুর রহমান বিন আবদুল আজি আস সুদাইস। গতকাল সোমবার ইফতারের আগে মক্কা মসজিদে কাবা শরিফের দেয়াল, হাজরে আসওয়াদ, কাবার গিলাফ ও মাকামে ইবরাহিম উন্নতমানের সুগন্ধি ‘উদ ফাখির ও আসওয়াদ’ দিয়ে সুরভিত করেন তিনি। এ সময় তার সঙ্গে মসজিদে হারামের কার্যপরিচালনা বিভাগের প্রতিনিধি ড. মুহাম্মদ বিন আহমদ আল খুদাইরিসহ অন্যরা উপস্থিত ছিলেন। কাবার দেয়ালে সুগন্ধি লাগানোর অন্যতম উদ্দেশ্য হচ্ছে- পবিত্র কাবা শরিফ ও এর আঙ্গিনা পবিত্র ও সুরভিত রাখা। পাশাপাশি উপস্থিত মুসল্লিদের জন্য মনোরম, স্নিগ্ধ আবহ ও পরিবেশ বজায় রাখা। যেন সুঘ্রাণে আমোদিত হয়ে স্বচ্ছন্দ্যে ও প্রশান্ত মনে ইবাদত-বন্দেগি করতে পারেন। স্বাভাবিক সময়ে কাবার প্রাঙ্গণ উদ দিয়ে সুগন্ধিময় করা হয়। আর মসজিদে হারামের অভ্যন্তরে ধূপপায়ী বার্নারের (ধূপাধার) মাধ্যমে অত্যন্ত উন্নতমানের ধূপ ও লোবান দিয়ে সুরভি বিতরণ করা হয়। করোনার কারণে মসজিদে হারামে মুসল্লিদের প্রবেশ সীমিত করা হয়েছে। ওমরাহ বন্ধ। কিন্তু মসজিদে হারামের দৈনন্দিন কাজে কোনো কমতি নেই। আগের মতো এখনো প্রত্যেক ওয়াক্ত নামাজের আগে পবিত্র কাবা প্রাঙ্গণ জীবাণুমুক্ত ও পরিষ্কার করা হয়। পরিষ্কার শেষে বিশেষ সুগন্ধি মাখানো হয়। কাবায় মাখানো সুগন্ধিটি সৌদি আরবেই বিশেষভাবে তৈরি করা হয়। যদিও পৃথিবীর প্রায় সব দেশেই কমবেশি আতর-সুগন্ধি উৎপাদন হয়। তবে সৌদি আরব উন্নতমানের সুগন্ধি উৎপাদন করে। তাদের উৎপাদিত সুগন্ধির উল্লেখযোগ্য হলো- উদ, উদ আমিরি, উদ আসওয়াদ ও উদ ফাখির। মুসলমানরা প্রতিদিন কাবা ঘরের দিকে মুখ করে নামাজ আদায় করেন। প্রতি বছর লাখ লাখ লোক হজ ও ওমরাহ পালনে কাবায় আসেন। হজ ও ওমরাহ পালনকারীদের জন্য কাবা ঘর প্রদক্ষিণ করা অন্যতম প্রধান একটি কাজ। পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম কাবা ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। পরবর্তী সময়ে হযরত ইবরাহিম (আ.) ও তার ছেলে হযরত ইসমাইল (আ.) আজ থেকে ৪ হাজার বছর পূর্বে আল্লাহর নির্দেশে কাবা ঘর পুনঃনির্মাণ করেন। উল্লেখ্য, সৌদি আরবে শুক্রবার রমজান শুরু হয়েছে। মহামারি করোনার কারণে মসজিদে হারাম কর্তৃপক্ষ সীমিত পরিসরে রমজানের আয়োজন চালু রেখেছেন। সৌদি আরবের সব মসজিদে তারাবি বন্ধ থাকলেও সীমিত সংখ্যক মুসল্লি ও রাকাত কমিয়ে হারামাইনে তারাবি, ওয়াক্তিয়া জামাত ও জুমা চলছে। এ ছাড়া দুই মাস ধরে বন্ধ রয়েছে ওমরাহ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”