বুধবার, ২৫ মার্চ ২০২৬
শাহজাদপুর সংবাদ ডটকম, নিজস্ব প্রতিবেদক,  সোমবার, ২৭ আগস্ট ২০১৮ খ্রিস্টাব্দ : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে পবিত্র ঈদুল আজহা পরবর্তী সময়ে বেশ কয়েকটি জনসভা ও পথসভা করেছেন এই আসনের দুইবার নির্বাচিত সাবেক সাংসদ ও আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য চয়ন ইসলাম। ইতোমধ্যেই শাহজাদপুর পৌরসদরসহ বিভিন্ন ইউনিয়নে গিয়ে দলের নেতা কর্মী ও সাধারন মানুষের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও নৌকার পক্ষে ভোট চাইছেন এই নেতা । তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে নৌকা মার্কার বিজয়কে সুনিশ্চিত করার কথা বলছেন, তুলে ধরছেন সরকারের উন্নয়ন। সাধারন মানুষও তাদের নেতা চয়ন ইসলামকে কাছে পেয়ে তার সময়ের ব্যাপক উন্নয়নের কথা স্বরণ করিয়ে দিয়ে আবারও তাকে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন দেবার জোরালো দাবি তুলেছেন। তিনিও নেতাকর্মীদের আশ্বস্ত করে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে যে উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়েছে সেই উন্নয়নকে আরও তরান্বিত করতে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে আগামী নির্বাচনে জয়ী করতে হবে। আগামী নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামুলক ও নিরপেক্ষ নির্বাচন হবে। তাই এখনই মানুষের দোরগোড়ায় গিয়ে বিগত নয় বছরের ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা জনগনের কাছে পৌছিয়ে দিতে হবে।’ আজ সোমবার বিকেলে উপজেলার রূপবাটি ইউনিয়নের বড় ধুনাইল উচ্চ বিদ্যালয় মাঠে বড় ধুনাইল আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রূপবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই জনসভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির অন্যতম সদস্য, বাঙ্গালি সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, সাবেক ছাত্রনেতা আসাদ উল্লাহ তুষার, উপজেলা যুবলীগের সভাপতি ইউনুস আলী, জেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল, উপজেলা কৃষক লীগের আহবায়ক হুমায়ুন কবির টিপু, যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম মনি, স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ শাহজাদপুর শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান পিযুশ, সাধারণ সম্পাদক আলীমূল আল সজীব, যুগ্ম-সাধারণ সম্পাদক জহরলাল হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মারুফ হাসান সুনাম, রূপবাটি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আলমগীর হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ । সভায় বক্তারা চয়ন ইসলামের সময় যমুনা নদী ভাঙ্গন রোধে নদীশাসন, রাস্তা ঘাট, স্কুল-কলেজ, ধর্মীয় প্রতিষ্ঠান সহ বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন ও আগামিতেও সুযোগ পেলে এলাকার মানুষের জন্য তিনি আরও আরও উন্নয়ন করবেন-এমন আশাবাদ ব্যাক্ত করে বক্তব্য রাখেন। এদিকে, গত শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি চয়ন ইসলাম সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৬টি ইউনিয়নের ১৮টি পথসভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চাইলেন। তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ঈদ পূর্ণমিলনী উপলক্ষে শনিবার সকাল থেকে সন্ধা পর্যন্ত উপজেলার হাবিবুল্লাহনগর, খুকনি, জালালপুর, কৈজুরি, পোরজনা ও গালা ইউনিয়নের ১৮টি পয়েন্ট পথসভা করে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরেন এবং আগামীতে এ আসনে জননেত্রী যাকেই দলীয় মনোনয়ন দেবেন তার পক্ষে কাজ করে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করে এ আসনটি প্রধানমন্ত্রী, সফল রাষ্ট্রনায়ক, দেশরতœ শেখ হাসিনা’কে আবারও উপহার দেবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...