শনিবার, ২১ মার্চ ২০২৬
অল্পের জন্য হাতছাড়া হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগ। তারপরই ছুটি কাটাতে উড়ে গিয়েছিলেন ইবিজায়। দলেরই সহ-খেলোয়াড়দের সঙ্গে পার্টি করেছিলেন। আর সেটাই এবার হয়তো কাল হলো ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের। বুধবার একটি ফরাসি সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, করোনায় আক্রান্ত নেইমার। এমনকি আরও দু–তিনজন পিএসজি খেলোয়াড়ের আক্রান্ত হওয়ার আশঙ্কা করছে টিম ম্যানেজমেন্ট। ইতোমধ্যে ক্লাবের পক্ষ থেকে তিনজনের করোনা আক্রান্ত হওয়ার কথা স্বীকার করে নেওয়া হলেও তাদের নাম প্রকাশ্যে আনা হয়নি। এর আগে গত ৩১ আগস্ট পিএসজির পক্ষ থেকে টুইট করে জানানো হয়, দলের দুই খেলোয়াড় করোনা আক্রান্ত। জানা যায়, তারা হলেন অ্যাঞ্জেল দি মারিয়া এবং লিও প্যারাডেস। এদিকে, কয়েকদিন আগেই নেইমারের সঙ্গে ইবিজায় গিয়েছিলেন দু’‌জনেই। সঙ্গে ছিলেন কেলর নাভাস, অ্যান্ডার হেরেরা, মাউরো ইকার্ডির মতো তারকারও। তাদেরও আক্রান্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আর এসবের মধ্যেই বুধবার ফরাসি সংবাদমাধ্যম ‘‌লেকুইপ’ জানায়, করোনায় আক্রান্ত নেইমার। আক্রান্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে কেলর নাভাসেরও। বিডি প্রতিদিন

সম্পর্কিত সংবাদ

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

সম্পাদকীয়

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা গভর্ন্যন্স প্রজেক্ট এর আওতায় উপজেলা পরিষ...

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

সিরাজগঞ্জ জেলার সংবাদ

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

ধর্ম

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

অনলাইন ডেস্কঃ আজ শুক্রবার। পবিত্র জুমার দিন। সাপ্তাহিক ঈদের দিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন। ইসলামে এ দিনটির গুরুত্ব ও তাৎপর্য...

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বাংলাদেশ

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...