মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে ম্যানচেস্টার সিটি। একই সঙ্গে ৩০ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছিল তাও কমানো হয়েছে। সোমবার ক্লাবটির ইউরোপীয় আসরে অংশগ্রহণে উয়েফার আরোপিত নিষেধাজ্ঞার আদেশ খারিজ করে দিয়েছে কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)। সেই সঙ্গে যে ৩০ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছিল তাও কমিয়ে ১০ মিলিয়ন ইউরো করেছে এই আদালত। এর আগে আর্থিক অনিয়মের অভিযোগে ইউরোপের প্রতিযোগিতা থেকে উয়েফা কর্তৃক দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিল ম্যানচেস্টার সিটি। ২০১২ থেকে ২০১৬ সালের মধ্যে পৃষ্ঠপোষকতা আয় করা অর্থের হিসাব থেকে আর্থিক স্বচ্ছতার নিয়ম ভঙ্গ করার অভিযোগ তুলে ম্যানচেস্টার সিটির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। জার্মান ম্যাগাজিন ডের স্পাইজেলে প্রকাশিত রিপোর্টের ভিত্তিতে তদন্ত পরিচালনা করেছিল উয়েফা। ফাঁস হওয়া ইমেইল বার্তার সূত্র ধরে ২০১৮ সালে এই রিপোর্ট প্রকাশ করেছিল জার্মান পত্রিকাটি। তবে উয়েফার ক্লাবগুলোর আর্থিক নিয়ন্ত্রণ কমিটি সিএফসিবি’র অভিযোগগুলো প্রতিষ্ঠিত হয়নি বলেই মনে করে ক্রীড়া আদালত। সিটির আপিলের ভিত্তিতে সিএএসের প্যানেল মনে করেন সেখানে পর্যাপ্ত প্রমান নেই। উয়েফার তদন্তে ঠিকমতো সাহায্য না করায় ক্লাবটিকে একই সঙ্গে ৩০ মিলিয়ন ইউরো জরিমানাও করেছিল সংস্থাটি। এটিকে কিছুটা গুরুত্ব দিলেও জরিমানার অঙ্ক ৩০ থেকে কমিয়ে ১০ মিলিয়ন ইউরো করেছে সিএএস। গত ১৪ ফেব্রুয়ারি সিটিকে নিষিদ্ধ করেছিল উয়েফা। এর দুই সপ্তাহের মধ্যে ওই শাস্তির বিরুদ্ধে আপিল করে ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে কোয়ার্টার-ফাইনালে ওঠার পথে একধাপ এগিয়ে আছে সিটি। শেষ ষোলোর প্রথম লেগে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে তাদের মাঠ সান্তিয়াগো বার্নব্যুতেই ২-১ গোলে হারিয়েছিল পেপ গার্দিওলার শিষ্যরা। ফিরতি লেগে আগামী ৭ অগাস্ট ঘরের মাঠে খেলবে ম্যানচেস্টার সিটি। বিডি-প্রতিদিন

সম্পর্কিত সংবাদ

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

প্রতিমন্ত্রীর আমন্ত্রণে নৌ মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান

বিশেষ প্রতিবেদন

প্রতিমন্ত্রীর আমন্ত্রণে নৌ মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান

বর্তমান মন্ত্রী সাবেক মন্ত্রীকে নিজ দপ্তরে আমন্ত্রণ জানিয়ে অভিজ্ঞতা নিয়েছেন- এমনটা খুব একটা দেখা যায় না। তবে সেই নজ...