মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ (সঃ) কে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সিরাজগঞ্জের শাহজাদপুরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ মুসল্লীরা। আজ রবিবার আছর নামাজ পর উপজেলার বেলতৈল ইউনিয়নের বায়তুস ছালাম কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ মুসল্লীরা এ বিক্ষোভ ও সমাবেশ করেন। বায়তুস ছালাম কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি মূলকান্দি বাজার দিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চর বেলতৈল দাখিল মাদ্রাসা মোড়ে এসে শেষ হয়। এসময় বিক্ষুব্ধ জনতা ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর কুশপুত্তলিকা দাহ করেন। সাধারণ মুসল্লীদের এ প্রদিবাদ কর্মসূচিতে অংশ নেন মওলানা মোঃ নজরুল ইসলাম, মোঃ তোফাজ্জল হোসেন মাস্টার, হাজী মোঃ আব্দুর রশিদ, শাহজাহান মুন্সিসহ শত শত ধর্মপ্রান মানুষ। মিছিল ও সমাবেশ থেকে ফরাসি দূতাবাস সরিয়ে দেয়া এবং ফরাসী পণ্য বর্জনের আহ্বানের পাশাপাশি বাংলাদেশ সরকার ও মুসলিম বিশ্বকে ফ্রান্সের বিরুদ্ধে আরও সোচ্চার হওয়ার আহবান জানানো হয়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)

শাহজাদপুরে গণধর্ষণের পর ১ কিশোরিকে হত্যার অভিযোগ

অপরাধ

শাহজাদপুরে গণধর্ষণের পর ১ কিশোরিকে হত্যার অভিযোগ

বিশেষ প্রতিবেদক : গতকাল মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের যুগনীদহ মধ্যপাড়া মহল্লায় পাষন্ড...