ধূমপান পরিত্যাগ করা কি কঠিন কিছু? ধূমপায়ীরা হয়তো বলবেন, অবশ্যই কঠিন। তাদের অনেকে ধূমপান ত্যাগের চেষ্টা করেছেন, কিন্তু পারেননি। এর কারণ হলো- ধূমপান ত্যাগে সঠিক পদক্ষেপ না নেয়া।
গবেষণায় দেখা গেছে, ধূমপান ত্যাগ করার জন্য যদি নিজ থেকে কিছু কৌশল রপ্ত করা যায়, তাহলে প্রতি ১০ জনের মধ্যে ৯ জনই সফল হন। সেরকম কিছু কৌশল নিচে উল্লেখ করা হলো-
১. ধূমপানের পক্ষ ও বিপক্ষের যুক্তিগুলোর তালিকা তৈরি করুন। তালিকাটি পরিবারের সদস্য ও বন্ধুদের দেখান। অন্যদের যুক্তিগুলোও তালিকাতে যোগ করুন। নিশ্চিতভাবেই বিপক্ষ যুক্তির তালিকা বেশি হবে।
২. ধূমপানের ক্ষতিকর দিকগুলোর লম্বা তালিকা চোখের সামনেই রাখার ব্যবস্থা করুন।
৩. ধূমপানের ক্ষতিকর দিকগুলো নিয়ে আলোচনা করুন এবং ধূমপান না করার ব্যাপারে নিজেকে উৎসাহিত করুন।
৪. ঠিক কোন কোন সময় আপনি ধূমপান করেন এবং তখন আপনি কী করেন, সেটি নোট করুন। পরবর্তী সময়ে ওই কাজ করার সময় আর ধূমপান করবেন না। সিগারেটের বদলে বাদাম, লজেন্স, চুইংগাম খেতে পারেন।
৫. এক মাস পরের একটি দিন ঠিক করুন। নিজেকে কথা দিন, ওই দিনের পর আর কখনও ধূমপান করবেন না।
৬. সিগারেট না কেনার কারণে প্রতিদিন যে টাকা জমবে তা একটি কাচের পাত্রে রাখুন, যাতে টাকাগুলো বাহির থেকে দেখা যায়। এক মাস পর ওই টাকায় প্রিয়জনকে সুন্দর কিছু দেয়ার পরিকল্পনা করুন।
৭. ধূমপানের সময় হলেই অন্যকিছুতে নিজেকে ব্যস্ত করে ফেলুন। গান শুনুন, কম্পিউটারে গেম খেলুন অথবা টবে লাগানো গাছের পরিচর্যা করুন।
৮. বাড়িতে ধূমপান নিষিদ্ধ করুন, এমনকি অতিথিদের বেলায়ও।
৯. নিজের অগ্রগতির প্রশংসা করুন এবং লক্ষ্য সম্পর্কে আরও স্থির হোন। পরিবারের সদস্যদের উৎসাহিত করতে বলুন।
যেকোনো ধরনের সিদ্ধান্ত বাস্তবায়নে সবচেয়ে বড় বিষয় হলো ইচ্ছাশক্তি। ধূমপানের বিরুদ্ধে নিজের ইচ্ছাশক্তিকে জাগিয়ে তুলুন। আপনার জন্য অপেক্ষা করছে একটি সুস্থ ও সুখী জীবন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...
ধর্ম
শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন
শাহজাদপুর প্রতিনিধি : গত শুক্রবার ভোররাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শাহজাদপুরের বাদলবাড়িস্থ জগৎ বরেণ্য অলী হযরত শাহ্ হাব...
জাতীয়
শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন
শাহজাদপুর
শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু
সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।
শাহজাদপুর
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর
প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...
ধর্ম
রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন
আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...
