শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
শামছুর রহমান শিশির : “তোমরা লেখাপড়া শিখে বড় হয়ে সচিব হবে, পিপি হবে, ডাক্তার ও প্রকৌশলী হয়ে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করবে। নবীনেরা বড়দের অনুসরণ করবে। তোমাদের সবার জন্য শুভকামনা।” গতকাল শনিবার রাতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা তীরবর্তী দুর্গম অঞ্চল গালা ইউনিয়নের দুগালী আইডিয়াল স্কুল এন্ড কলেজের '২০১৮ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠানের প্রধান অতিথি মিল্কভিটার ভাইস চেয়ারম্যান, স্পেশাল পিপি (নারী ও শিশু), আ.লীগ নেতা এ্যাড. শেখ মো: আব্দুল হামিদ লাভলু উপরোক্ত কথাগুলো বলেছেন। ওই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: আব্বাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিল্কভিটার ভাইস চেয়ারম্যান, স্পেশাল পিপি (নারী ও শিশু), আ.লীগ নেতা এ্যাড. শেখ মো: আব্দুল হামিদ লাভলু। বিশেষ অতিথি ছিলেন, সিরাজগঞ্জ নারী ও শিশু স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক এ কে এম শহীদুল ইসলাম ও তার সহধর্মিনী, অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ মেরিনা সুলতানা, মিল্কভিটার পরিচালক আব্দুস সামাদ ফকির, গালা ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক আবুল হোসেন, শাহজাদপুর পৌর যুবলীগ আহবায়ক আবু শামীম সূর্য্য প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক আবু দাউদ। বিশেষ অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ নারী ও শিশু স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক এ কে এম শহীদুল ইসলাম বলেন,“এ স্কুল ও কলেজের ছাত্ররা দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন সেক্টরে কর্মরত রয়েছে। এখনও এ প্রতিষ্ঠানের অনেক ছাত্র-ছাত্রী ডাক্তার, ইঞ্জিনিয়ার ও বিশ্ববিদ্যালয়ে পড়ছে। তোমরা তাদের অনুসরণ করবে।” সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ মেরিনা সুলতানা বিশেষ অতিথির বক্তব্যে বলেন, “এ অনুষ্ঠানে যোগদান করে প্রায় ৩০ বছর আগে চলে গেছি। তোমাদের দেখে আমারও ছাত্রজীবনের কথা মনে পড়ে গেলো। তোমরা ভবিষ্যতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের মাধ্যমে দেশের কল্যাণে আত্মনিয়োগ করবে।” এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদও জানান তিনি। জানা গেছে, আলোচনা শেষে ওই স্কুল এন্ড কলেজের ৭৮ জন এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র, ফুল ও ডিকশোনারী তুলে দেন অতিথিবৃন্দ। পাশাপাশি ৬ষ্ঠ শ্রেণিতে নতুন ভর্তি হওয়া ১’শ ৮০ জন ছাত্র-ছাত্রীদেরও বরণ করে নেয়া হয়। পরে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে রাজশাহী, পাবনা ও স্থানীয় শিল্পীবৃন্দ সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানটি জেলার শীর্ষস্থানীয় অনলাইন পত্রিকা সিরাজগঞ্জ কন্ঠ ডটকমের উদ্যোগে শাহজাদপুরের দুগালী আইডিয়াল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণ থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে ওই স্কুল এন্ড কলেজের শিক্ষক মাওলানা আব্দুল মান্নান, অনন্ত কুমার শীল, নজির হোসেনসহ শত শত ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

অপরাধ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

  • কুড়িগ্রামের  নাগেশ্বরীতে ২কেজি ৫০০গ্রাম গাঁজাসহ সোনাভান বেগম(৪৫) ও তার তালাকপ্রাপ্ত মেয়ে আশা বেগম(২৫) কে আট...

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। কাজী...

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

কামারখন্দ

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে সিরাজগঞ্জের...

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

অপরাধ

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামে প্রতিপক্ষের হামলার ভয়ে ২ মা...

ফেসবুকে মানহানিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কমিটি

বাংলাদেশ

ফেসবুকে মানহানিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কমিটি

ফেসবুকে মানহানিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। কমিটিতে থাকবেন—ডাক ও টেলিযোগাযোগ সচিব, লেজিসলেটিভ ও...

বেলকুচিতে লকডাউনের মধ্যে দুই বাল্যবিয়ে বন্ধ করলেন ভ্রাম্যমাণ আদালত

সিরাজগঞ্জ জেলার সংবাদ

বেলকুচিতে লকডাউনের মধ্যে দুই বাল্যবিয়ে বন্ধ করলেন ভ্রাম্যমাণ আদালত

চলমান কঠোর লকডাউনকে উপেক্ষা করে সিরাজগঞ্জের বেলকুচিতে আয়োজন করা দুটি বাল্যবিয়ে বন্ধ করলেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বর ও ক...