বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
জামালপুরের দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের জামিরাকান্দায় সুমন দাস নামে এক যুবক মুসলমানদের পবিত্র কাবা ঘরের ছবিতে পা উঁচিয়ে ছবি তুলে সেই ছবি ফেসবুকে পোস্ট করে। মহান আল্লাহকে অকথ্য ভাসায় গালি দেয়। এই বিষয়ে ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে মুসলিম সম্প্রদায়ের মাঝে বিশেষ করে আলেম উলামা এবং বিভিন্ন মাদরাসা ছাত্ররা ক্ষোভে ফেটে পড়ে গতকাল রাতে স্থানীয়ভাবে বিক্ষোভ এবং প্রতিবাদ অনুষ্ঠিত হয়। গত রবিবার (১০ মে) সংক্ষুব্ধ ব্যক্তিরা সুমন দাসকে গ্রেপ্তারের জন্য প্রশাসনকে দুই ঘণ্টা সময় বেঁধে দেয় এবং তারা বিক্ষোভ আন্দোলন অব্যাহত রাখে। গ্রেপ্তার না করা হলে কঠোর আন্দোলনের হুমকি দেয়। স্থানীয় সূত্রের বরাত দিয়ে সেই গ্রামের যুবক হযরত আলী বলেন, এই ঘটনা এলাকার মুসলমানদের মনে তীব্র ঘৃনার সঞ্চার করে। রমজান মাসে এই ধরনের ধৃষ্টতামূলক কাজে সবাই ফুসে উঠে। এরই প্রেক্ষিতে গতকাল প্রথম দফা বিক্ষোভ করে দুই ঘণ্টার সময় দিয়ে আলটিমেটাম বেঁধে দেয়। এরপর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া তাদের দাবি মেনে নিয়ে সবাইকে ঘরে ফিরে যাবার অনুরোধ করলে তারা চলে যায়। অবশেষে পুলিশ আজ ফুটানি বাজার থেকে সুমন দাসকে গ্রেপ্তার করলে বিকাল ৪টার দিকে উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) রাকিবুল হাসান রাসেল, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলামের উপস্থিতিতে প্রশাসনের অনুরোধে সবাই ঘরে ফিরে যায়। এ বিষয়ে দেওয়ানগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) রাকিবুল হাসান রাসেল বলেন। অভিযুক্ত সুমন দাসকে গ্রেপ্তার করে তার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। আজ সোমবার তাকে জামালপুর কোর্টে হাজির করা হবে। এলাকার পরিস্থিতি এখন শান্ত।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে

উল্লাপাড়ায় এইচ টি ইমামের প্রথম জানাজা অনুষ্ঠিত

রাজনীতি

উল্লাপাড়ায় এইচ টি ইমামের প্রথম জানাজা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের প্রথম জানাজা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পত...

কথা বলবে আপনার কম্পিউটার!

তথ্য-প্রযুক্তি

কথা বলবে আপনার কম্পিউটার!

শাহজাদপুর সংবাদ ডটকমঃ হ্যাঁ ঘটনা সত্যি আপনি যা লিখবেন তা আপনার কম্পিউটার আপানকে পড়ে শোনাবে। একেবারে শুদ্ধ উচ্চারণে লাইন...