মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
করোনায় কর্মহীন ও অসহায় তিন শতাধিক পরিবারের সদস্য চেয়ারে বসা। প্রতিটি চেয়ারের সামনে একটি মুরগি ও খাবারের বস্তা। সবাই নিরাপদ দুরত্ব বজায় রেখে গ্রহন করছে ঈদ খাদ্যসামগ্রী উপহার। ফেসবুক থেকে সংগ্রহীত অর্থায়নে মামুন বিশ্বাসের উদ্যোগে আজ রবিবার সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের আগনুকালী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গোলাম ছরোয়ারের সভাপতিত্বে একুশে টিভির সংবাদ উপস্থাপক ওয়াহিদুজ্জামান ও রফিক মোল্লার উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন শাহজাদপুরের মাননীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হাসিবুর রহমান স্বপন। প্রতিটি প্যাকেট ছিল ১ পিচ মুরগী সহ ১৫ আইটেমের ঈদ বাজারের মধ্য চাল ১০ কেজি, ডাল ১ কেজি, আলু কেজি, পেয়াজ কেজি,তেল হাফ লিটার, লাচ্ছা সেমাই ২ প্যাকেট, সেমাই ২ প্যাকেট, লবণ ১ কেজি, মিশ্রি দেড় কেজি, গুড়া দুধ,সাবান ১ পিচ, মরিচ ১ প্যাকেট, হলুদ ১ প্যাকেট, মুড়ি হাফ কেজি, বস্তা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান,শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু,সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন ,বিভিন্ন গণমাধ্যম কর্মী ও সেচ্ছাসেবক প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন, যমুনা টিভির ষ্টাফ রিপোর্টার গোলাম মোস্তাফা রুবেল, মাইটিভির জেলা প্রতিনিধি মোনায়েম খান, প্রবীণ সাংবাদিক নারায়ন মালাকার, বৈশাখী টিভির সুজিত, সভাপতি মুক্তার হাসান,৭১ টিভির শাহজাদপুর সংবাদদাতা ফরিদ আহমেদ চঞ্চল, সেচ্ছাসেবক লোকমান হোসেন, শাহরীয়ার ইমন,আব্দুর রহিম, সাইদুর রহমান ও তারেক শাহরীয়ার, সোহাগ প্রমুখ। প্রধান অতিথি বক্তব্য বলেন, মামুন বিশ্বাস যে ভাবে অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে তার পাশে সব সময় আমরা আছি। মামুন শুধু আগনুকালী গ্রাম না, শাহজাদপুর উপজেলা না দেশের বিভিন্ন অঞ্চলে অসহায় মানুষ ও বন্যপ্রাণীর জন্য কাজ করে যাচ্ছে। দেশের বাহিরেও মামুনের অনেক পরিচিত পেয়েছে। আমি যখন দেশের বাহিরে যাই মামুনের কথা অনেকে বলে। সরকারের পাশাপাশি মামুন যে ভাবে কাজ করে যাচ্ছে, সবাইকে এগিয়ে আসতে হবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে। এ বিষয়ে মানবতা ও পরিবেশ কর্মী মামুন বিশ্বাস জানান, ফেসবুকের কল্যাণে অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। বিশেষ করে কয়েক বছর ধরে ঈদে অসহায় মানুষের হাতে মুরগি ও ঈদ বাজার তুলে দেয়া হয়। তিনি আরো ধন্যবাদ জানান সকল ফেসবুক বন্ধুদের কারণ তাদের পাঠানো অর্থায়নে এই অসহায় মানুষ গুলোর পাশে দাঁড়াতে পারি। তাদের দেয়া সহায়তা আমি স্থানীয় সেচ্ছাসেবকদের সাথে নিয়ে মাধ্যম হিসেবে থেকে এগুলো বিতরণ করি।পর্যায়ক্রমে ঈদখাদ্যসামগ্রী উপহার ৭ শত হতদরিদ্র মানুষকে দেওয়া হবে।

সম্পর্কিত সংবাদ

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে শাহজাদপুরে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

উপজেলা নির্বাচন

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে শাহজাদপুরে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

শামছুর রহমান শিশির, শাহদজাপুর (সিরাজগঞ্জ) থেকে : আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই করে শাহজাদপুর...

ক্লান্তি দূর করবে ঠাণ্ডা মিন্ট টি

জীবনজাপন

ক্লান্তি দূর করবে ঠাণ্ডা মিন্ট টি

গরমের ক্লান্তি দূর করতে পারে এক গ্লাস ঠাণ্ডা মিন্ট টি। অতিথিদের সামনেও পরিবেশন করতে পারে...

শাহজাদপুরে শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা

আইন-অপরাধ

শাহজাদপুরে শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা

সিরাজগঞ্জের শাহজাদপুরে পরিত্যাক্ত বাড়িতে জামরুল কুড়াতে গিয়ে মাদরাসা ছাত্র মামার ধূমপান করা দেখে ফেলায় শিশুশ্রেণি

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

শাহজাদপুর

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...

‘সবার ভালোবাসা'র মর্যাদা যেন রক্ষা করতে পারি’ ---নবনির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর এ্যাপোলো

পৌর নির্বাচন

‘সবার ভালোবাসা'র মর্যাদা যেন রক্ষা করতে পারি’ ---নবনির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর এ্যাপোলো

সোমবার (২৮ ডিসেম্বরে) শাহজাদপুর পৌরসভা নির্বাচনে সকল বিজয়ী ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের টপকে সর্বোচ্চ...

ধর্ষনের সাজা ৯ বছরই বহাল থাকলো রবিনিওর

ফুটবল

ধর্ষনের সাজা ৯ বছরই বহাল থাকলো রবিনিওর

৫ বারের বিশ্বকাপ জয়ী দল ব্রাজিলের  ফুটবল ইতিহাসে রবিনিও এক ঝরে পড়া তারার নাম। একটা উজ্জ্বল সম্ভাবনাময় নক্ষত্রের পতন কত ব...