বুধবার, ২৫ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ড. কামাল হোসেন বঙ্গবন্ধুর পরিবারের সঙ্গে বেঈমানি করেছেন। তাকে বঙ্গবন্ধু মন্ত্রী বানিয়েছিলেন। অথচ তিনি খুনিদের সঙ্গে হাত মিলিয়েছেন। মঙ্গলবার দুপুরে শাহজাদপুর উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত রবীন্দ্র কাছারি বাড়ি মিলনায়তনে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মোহাম্মদ নাসিম বলেন, বাংলাদেশ শান্তির দেশ। যারা হাওয়া ভবন তৈরি করে দেশে অরাজকতা ও জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছিল তাদের আর ক্ষমতায় নেওয়া যাবে না। এবারও দেশের মানুষ নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখবে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেল। আমাদের সরকার উন্নয়নের সরকার। সারা দেশের মতো শাহজাদপুরেও ব্যাপক উন্নয়ন হয়েছে। শাহজাদপুরবাসীর দীর্ঘদিনের দাবি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, যমুনার তীর সংরক্ষণ বাঁধ ও প্রত্যন্ত অঞ্চল পযর্ন্ত রাস্তাঘাট- এ সরকারের আমলেই হয়েছে। শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমানের সভাপতিত্বে সুধী সমাবেশে আরও বক্তব্য রাখেন- স্থানীয় সাংসদ হাসিবুর রহমান স্বপন, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব (অতিরিক্ত সচিব) কাজী আব্দুল হান্নান, কমিউনিটি বেইজড হেলথ কেয়ার কর্মসূচির বিষয়ভিত্তিক পরিচালক আবুল হাসেম খান, রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হামিদ, অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুল ইসলাম, শাহজাদপুর সংসদীয় আসনে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন প্রত্যাশী, মিল্কভিটার ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু প্রমূখ। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খান, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাসিব সরকার প্রমুখ। এর আগে সকাল ১১টায় উপজেলা প্রশাসন আয়োজিত শাহজাদপুরের বিসিক বাসস্ট্যান্ডের শক্তিপুর গ্রামে ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশুকল্যাণ কেন্দ্র উদ্বোধন এবং ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...