সোমবার, ২৩ মার্চ ২০২৬
করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারিতে স্থবির ক্রীড়াঙ্গন। এরই মধ্যে আইসিসি র‍্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদ হয়েছে শুক্রবার (১ মে)। যেখানে ভারতকে তিনে ঠেলে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টিতে পাকিস্তানকে সরিয়ে এক নম্বর এখন অজিরা। টেস্টে ৫ রেটিং পয়েন্ট হারালেও ওডিআইতে ১ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। হালনাগাদে ৫ পয়েন্ট হারিয়ে ৯ নম্বরে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৫৫। আইসিসির বার্ষিক হালনাগাদ হয়েছে শুক্রবার (১ মে)। গত বছরের মে মাস থেকে দলগুলোর পারফরম্যান্স বিবেচনায় নেয়া হয়েছে শতভাগ। আর আগের দুই বছরের পারফরম্যান্স বিবেচনা এসেছে শতকরা ৫০ ভাগ করে। হালনাগাদের পর টেস্টে অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট বেড়ে গেছে ৮। তাতে টিম পেইনের দল উঠে গেছে এক নম্বরে। তাদের রেটিং পয়েন্ট এখন ১১৬। টেস্টের মতো টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়েও শীর্ষে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেন, আমাদের লক্ষ্য টেস্টে শীর্ষস্থান দখল করা এবং আমরা সেটা অর্জন করতে পেরেছি। গত কয়েক বছর আমরা মাঠে ও মাঠের বাইরে অনেক পরিশ্রম করেছি। আর টি-টোয়েন্টিতেও শীর্ষে উঠে ভালো লাগছে। খুব ভালো লাগবে বিশ্বকাপ জিততে পারলে। তাসমান সাগরের ওপারের দেশ নিউজিল্যান্ড, ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। হালনাগাদে তাদের পয়েন্ট বেড়েছে ৫। ভারত হারিয়েছে ২ রেটিং পয়েন্ট। বিরাট কোহলির দল তাই ২ ধাপ নিচে নেমে গেছে। ১১৪ রেটিং পয়েন্ট টিম ইন্ডিয়ার। হালনাগাদের পর ওডিআইর শীর্ষে কোনও বদল আসেনি। এক নম্বরে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড, দুইয়ে ভারত। টেস্টে পয়েন্ট হারালেও ওডিআইতে ১ পয়েন্ট যোগ হওয়ার পর টিম টাইগার্স সাতে আছে ৮৮ পয়েন্ট নিয়ে। আর ২০ ওভারের ক্রিকেটে এক পয়েন্ট পিছিয়ে অবস্থান করছে আটে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

শাহজাদপুর

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...

শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন

ধর্ম

শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন

শাহজাদপুর প্রতিনিধি : গত শুক্রবার ভোররাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শাহজাদপুরের বাদলবাড়িস্থ জগৎ বরেণ্য অলী হযরত শাহ্ হাব...

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

শাহজাদপুর

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

ধর্ম

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...