সোমবার, ২৩ মার্চ ২০২৬
♦।।শুরু হলো পর নির্ভর জীবন যাত্রা।।♦ # ২৫ আগষ্ট শনিবার। শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হতে থাকলো। সকালে ধরে নিয়ে কমোটে বসিয়ে দেয়া হলো। এরপর স্ত্রীর সহযোগিতায় প্রাতক্রিয়া সম্পন্ন শেষে ধরে নিয়ে আবার বিছানায় শোয়ানো হলো। এরপর থেকে পানি পানসহ সকালের নাস্তা দুপুরের রাতের খাবার স্ত্রীর হাতে চলতে থাকলো। বাসার সবাই চিন্তিত। আমার নাতনি অর্শা শুধু বিছানার পাশে এসে ঘুর ঘুর করে। সে গল্প করতে চায়, শুনতে চায়। সব সময় হাসিখুশী মুখ। মনের কষ্টটা মনে চেপে রেখেই ওর সাথে হাসতে গল্প করতে চেষ্টা করি। ছেলেরা তৎপর। কি করা যায় এ নিয়ে সবাই চিন্তিত। অসুস্থ হওয়ার খবর পেয়ে ধানমন্ডি থেকে ছুটে এলো মুক্তিযোদ্ধার এক সন্তান ঢাকা হাইকোর্ট বারের এ্যডভোকেট সাইফুল আলম। ৯০'র দশক থেকে আজকের কাগজ নামক পত্রিকার সাথে আমরা যুক্ত ছিলাম। আজকের কাগজ বন্ধ হয়ে গেলে আমরা বিচ্ছিন্ন হয়ে পরি। কিন্তু আপদে বিপদে যোগাযোগের সূত্রটা কখনো ছিন্ন হয়নি। বিকেলের দিকে এলেন পুরান ঢাকা এলাকার মুক্তিযোদ্ধা আজিজউদ্দিন আহমদ। আমরা "একাত্তরের মুক্তিযোদ্ধা" সংগঠনের সহযোদ্ধা সহকর্মী। সবার জন্য সব ক্ষেত্রে আজিজ ভাইয়ের সহমর্মিতা মনে রাখার মত। সবাই চিন্তিত কি করা যায়। ছেলেরা রোগ নির্ণয়ের জন্য বিভিন্ন হাসপাতালের সংশ্লিষ্ট অভিজ্ঞজনদের সাথে পরামর্শ করতে থাকে। পরিশেষে এ ধরনের রোগ নির্ণয়ের জন্য দুইজন নিউরো সার্জনের কাছে যাবার পরামর্শ পাওয়া যায়। https://youtu.be/DAdtOahauD0 তাঁদের একজন হলেন এ্যাপোলো হাসপতালের সাথে সংশ্লিষ্ট নিউরো সার্জন ডাক্তার উত্তম কুমার সাহা, অপরজন হলেন আনোয়ার খান মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরো সার্জন ডাঃ ফিরোজ আহমেদ কোরেশী। তাদের এপয়েন্মেন্ট এর জন্য প্রস্তুতি চলতে থাকে। পাশাপাশি দেশের বাইরে নিয়ে যাওয়ার প্রস্তুতিও চলতে থাকে। এভাবেই নানা দুঃশ্চিন্তার মাঝেই কেটে যায় ২৬ ও ২৭ আগষ্ট রোববার-সোমবার দু'দিন। আমার শারীরিক অবস্থার অারো অবনতি ঘটে। দেশের বাইরে নেবার চিন্তা বাদ হয়ে যায়। ২৭ আগষ্ট রাতে এ্যাপোলো হাসপাতালের নিওরো সার্জন ডাক্তার উত্তম কুমার সাহার সাথে রোগী দেখানোর সময় মেলে ২৮ আগষ্ট সকাল ৮ টা ৩০ মিনিটে। চলবে..... বীরমুক্তিযোদ্ধা আবুল বাশার প্রধান সম্পাদক শাহজাদপুর সংবাদ ডট কম তাং- ২১ সেপ্টেম্বর ২০১৮ খ্রীষ্টাব্দ, ০৬ আশ্বিন ১৪২৫ বঙ্গাব্দ।   জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফিরে আসার গল্প (পর্ব-১)

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

শাহজাদপুর

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...

শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন

ধর্ম

শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন

শাহজাদপুর প্রতিনিধি : গত শুক্রবার ভোররাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শাহজাদপুরের বাদলবাড়িস্থ জগৎ বরেণ্য অলী হযরত শাহ্ হাব...

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

শাহজাদপুর

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

ধর্ম

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...