জাপানে সোমবার সকালে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ভংফং। এতে এখন পর্যন্ত একজন নিখোঁজ ও বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। টাইফুনের কারণে ৩ শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
জাপানের আবহাওয়া সংস্থা জানায়, সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় জাপানের দক্ষিণাঞ্চলের প্রধান দ্বীপ কাইসুর মাকুরাজাকিতে টাইফুন ভংফং আঘাত হানে। এর প্রভাবে ঘণ্টায় কমপক্ষে ১শ’ ৮০ কিলোমিটার বেগে ঝড় তীরে আছড়ে পড়ছে।
এটি ঘণ্টায় ৩০ কিলোমিটার বেগে জাপান দ্বীপপুঞ্জের মধ্য দিয়ে উত্তর-পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। সোমবার সন্ধ্যা বা মঙ্গলবার ভোর নাগাদ এটি কান্টো অঞ্চলে অবস্থান করতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
টেলিভিশন ফুটেজে দেখা যায়, মাকুরাজাকিতে একটি বাড়ির ছাদ ও দেয়াল ভেঙে পড়েছে এবং বিশাল বিশাল ঢেউ তীরে আছড়ে পড়ছে।
মাকুরাজাকির দুর্যোগ প্রতিরোধ কার্যালয়ের কর্মকর্তা নাওকি জোমোরি বলেন, স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে অনুরোধ জানানো হয়েছে।
এনএইচকে টেলিভিশনের খবরে বলা হয়েছে, টাইফুন সংশ্লিষ্ট দুর্ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে ৪৫ জন আহত হয়েছে।
জাপানের কেন্দ্রস্থলের শিঝৌকা এলাকায় রোববার বিকেলে মাছ ধরার সময় তিন ব্যক্তি ঢেউয়ের তোড়ে ভেসে যায়। এর মধ্যে দুই জনকে অক্ষত উদ্ধার করা হয়েছে। তবে এখনও একজন নিখোঁজ রয়েছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।
আবহাওয়া সংস্থা দ্বীপপুঞ্জের বিস্তীর্ণ এলাকাজুড়ে বিশাল ঢেউ, ব্যাপক বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসের সতর্কবানী করেছে।
জাপানের বিমান সংস্থা কমপক্ষে ৩শ’ ৭২ ফাইট বাতিল করেছে। এদিকে পশ্চিম জাপান রেলওয়ে জানিয়েছে, দিনের শেষদিকে কানসাই অঞ্চল ও জাপানের পশ্চিমাঞ্চলে সব লোকাল সার্ভিস স্থগিতের পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, মাত্র এক সপ্তাহ আগেও দেশটিতে একটি গ্রীষ্মমন্ডলীয় ঝড় আঘাত হেনেছিল। এতে ১১ জনের প্রাণহানি বা নিখোঁজ হয়।
এছাড়া দ্ইু সপ্তাহ আগে জাপানের মাউন্ট ওনতাকে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনায় কমপক্ষে ৫৫ জনের প্রাণহানি ঘটে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...
শাহজাদপুর
শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ
'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...
জাতীয়
মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...
শাহজাদপুর
শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...
