বুধবার, ২৫ মার্চ ২০২৬
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, ১৫ আগষ্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : শোকাবহ পরিবেশে আজ বুধবার শাহজাদপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ নানা সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপি নানা কর্মসূচি পালিত হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে শাহজাদপুর চৌকি আদালতের বিচারক, আইনজীবী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দর উদ্যোগে সকালে আদালত চত্বরে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলনের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল সাড়ে ৭ টায় শাহজাদপুর চৌকি আদালত প্রাঙ্গণে গভীর শ্রদ্ধার সাথে চৌকি আদালত এবং যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারকদ্বয়, আইনজীবী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দর পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর শাহজাদপুর চৌকি আদালতের বিচারক, আইনজীবী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে আদালত চত্বর থেকে শোক র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌরসদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সেখানেই গিয়ে শেষ হয়। এরপর শাহজাদপুর আইনজীবী সমিতি কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়। শাহজাদপুর যুগ্ম- জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তসলিম আরিফ এতে সভাপতির বক্তব্য রাখেন। এছাড়া অনুষ্ঠিত ওই স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শাহজাদপুর চৌকি আদালতের বিচারক তোফাজ্জল হোসেন, শাহজাদপুর আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আনোয়ার হোসেন, মিল্কভিটার ভাইস চেয়ারম্যান, স্পেশাল পিপি (নারী ও শিশু), উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক ও শাহজাদপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. শেখ আব্দুল হামিদ লাবলু, এ্যাড. আবুল কাশেম, এ্যাড. মতিয়ার রহমান, এ্যাড. ওয়াজেদ আলী, যুবলীগ নেতা রাজীব শেখ প্রমূখ। স্মরণসভায় বক্তারা বলেন, ‘সভা, সমাবেশ, র‌্যালি, ব্যানার, ফেষ্টুনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করলেই চলবে না। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনা ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গভীর শ্রদ্ধার সাথে ও যথাযথ মর্যাদায় দিবসটি পালন করতে হবে। স্মরণসভায় বক্তারা ১৫ আগষ্ট আততায়ীদের হাতে নিহত বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সকল শহিদদের ম্মৃতিচারণ করে তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন। পাশাপাশি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৩ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ধর্ম

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর...

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

সাংবাদিক চকর মালিথা পরিচয়ে চাঁদা আদায়, বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সাংবাদিক চকর মালিথা পরিচয়ে চাঁদা আদায়, বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ফোনে তিনি নিজেকে চ্যানেল আই এর সাংবাদিক চকর মালিথা বলে পরিচয় দিতে থাকেন। সে ইউএনওদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। টাক...