শনিবার, ২১ মার্চ ২০২৬
সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হয়েছে ২০২০-২১ চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ড্র। বৃহস্পতিবার ড্র হওয়া লিগের একই গ্রুপে পড়েছেন লিওনেল মেসির বার্সেলোনা ও ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাস। ২০০৮, ২০০৯ মৌসুমে রোনালদো ম্যানইউতে থাকাকালীন দুইবার এবং ২০১১ সালে তারা একে অপরের মুখোমুখি হয়েছিলেন। লিগের ‘এ’ গ্রুপে পড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। তাদের প্রতিপক্ষ স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদ, অস্ট্রিয়ান ক্লাব রেডবুল সালজবুর্গ ও রাশিয়ার লোকোমোটিভ মস্কো। চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড ১৩ বার শিরোপা জিতে নেয়া রিয়াল মাদ্রিদ খেলবে ‘বি’ গ্রুপে। তাদের সঙ্গে রয়েছে ইন্টার মিলান, ইউক্রেনের শাখতার দোনেৎস্ক ও জার্মান ক্লাব বরুশিয়া মশেনগ্লাডবাচ। ‘সি’ গ্রুপে ম্যানচেস্টার সিটির সঙ্গে আছে সাবেক চ্যাম্পিয়ন পোর্তো, ফরাসি জায়ান্ট মার্শেই ও গ্রিক ক্লাব অলিম্পিয়াকোস। ‘ডি’ গ্রুপে লিভারপুলকে চ্যালেঞ্জ জানাবে নেদারল্যান্ডসের আয়াক্স আমস্টারডাম, গত আসরে চমক দেখানো ইতালিয়ান ক্লাব আতালান্তা এবং ড্যানিশ লিগ চ্যাম্পিয়ন মিৎজিল্যান্ড। ‘ই’ গ্রুপে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন সেভিয়া, ফরাসি ক্লাব রেন ও রুশ ক্লাব ক্রাসনোদারের বিপক্ষে লড়বে চেলসি। ‘এফ’ গ্রুপে খেলবে জেনিত সেন্ট পিটার্সবার্গ, বরুশিয়া ডর্টমুন্ড, লাজিও, ক্লাব ব্রুগা। চ্যাম্পিয়ন্স লিগের ‘জি’ গ্রুপে খেলবে বার্সেলোনা, জুভেন্টাস, ইউক্রেনের ডাইনামো কিয়েভ ও হাঙ্গেরির ফেরেঙ্কভারোসি। কঠিন গ্রুপ ‘এইচ’-এ পড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ জায়ান্টদের প্রতিপক্ষ বর্তমান রানার্সআপ পিএসজি, জার্মান ক্লাব আরবি লাইপজিগ ও তুর্কি ক্লাব ইস্তাম্বুল বাসাকসেহির।

সম্পর্কিত সংবাদ

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

সম্পাদকীয়

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা গভর্ন্যন্স প্রজেক্ট এর আওতায় উপজেলা পরিষ...

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

সিরাজগঞ্জ জেলার সংবাদ

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

ধর্ম

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

অনলাইন ডেস্কঃ আজ শুক্রবার। পবিত্র জুমার দিন। সাপ্তাহিক ঈদের দিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন। ইসলামে এ দিনটির গুরুত্ব ও তাৎপর্য...

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বাংলাদেশ

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...