সাবেক মিডিয়াম পেস বোলিং অলরাউন্ডার খালেদ মাহমুদ সুজনকে নিয়ে সমর্থকদের একটি অংশ সবসময় সমালোচনায় মুখর থাকেন। বিশেষ করে সুজনের বোলিংয়ের গতি নিয়ে খোঁচানো যেন নিন্দুকদের অভ্যাসে পরিণত হয়েছে। এছাড়া ক্রিকেটে তার নানা ভূমিকায় থাকা নিয়েও রসিকতা করেন অনেকে।
তবে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক ক্রিকেট সমর্থকদের এসব সমালোচনায় কর্ণপাত করেন না। কেন তার বলের গতি কম ছিল, সেই বিষয়টিও খোলাসা করেছেন তিনি। সম্প্রতি নট আউট নোমান অনুষ্ঠানে সুজন তার কম গতির বোলিং নিয়ে কথা বলেন। নিন্দুকদের বিষয়ে তিনি বলেন, ‘ক্রিকেটে আমাদের একটা কথা আছে- যে জিনিস নিয়ন্ত্রণের বাইরে তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো না। যেটা নিয়ন্ত্রণ করা সম্ভব আমি সেটাই নিয়ন্ত্রণ করতে চাই। যারা এসব বলেন তারা কেন বলেন আমি জানি না। সামাজিক যোগাযোগমাধ্যমে আমি এত সক্রিয় নই।’ সুজনকে অনেকে ব্যাঙ্গ করে বলেন ‘গতিদানব’। এই অলরাউন্ডার মিডিয়া পেসে বল করলেও তার গতি নিয়ে ব্যাঙ্গ করার প্রবণতা চোখে লাগার মত। অথচ বাংলাদেশের ক্রিকেটে উত্থানের সময়ে তার বোলিংই ছিল দলের অন্যতম বড় অস্ত্র। সুজন বলেন, ‘গতিদানব যে কথাটা আছে… আমি কিন্তু একদম খারাপ গতিতেও বল করিনি একসময়। ১৩৭ কিমি. সর্বোচ্চ গতি ছিল, এত কম নয়। যখন ছন্দে ছিলাম ১৩৫ এর মত গতিতে বল করেছি। চামিন্দা ভাস ১৪০ কিমি. গতিতে বল করেছে আবার শেষদিকে এসে ১১০-১১৫ কিমি. গতিতেও বল করেছে। আমি অবশ্য নিজেকে উনার সাথে তুলনা করি না।’ তখন বাংলাদেশের উইকেটে গতির ঝড় তোলা মুখের কথা ছিল না। তাতে বোলিংয়ের কারুকার্য অনেকটাই অসম্ভব হয়ে পড়ত। তিনি বলেন, ‘ঢাকার উইকেটে খেলার সময় গতির কথা চিন্তা করলে বল বারবার মাঠের বাইরে থেকে নিয়ে আসতে হত। আমরা তখন চিন্তা করেছি কীভাবে কাটার শিখতে পারি, কাটার নিয়ে অনেক কাজ করেছি। শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগ- যত বড় উইকেট পেয়েছি সব লেগ কাটারে পেয়েছি। এজন্য ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন করতে হয়েছে।’ ক্রিকেট সমর্থকদের কানাঘুষা তাই কানেই তোলেন না বর্তমান বোর্ড পরিচালক ও গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান। সুজন বলেন, ‘আমার কোনো অভিযোগ নেই। মানুষ যা বলার সেটা বলবেই। অনেকে হয়ত খেলাই দেখেনি আমার কিন্তু আমাকে নিয়ে অনেক কথা বলে। এগুলো নিয়ে আমার এত বেশি মাথাব্যথা নেই।’সম্পর্কিত সংবাদ
জাতীয়
শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন
শাহজাদপুর
শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...
শাহজাদপুর
শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু
সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।
শাহজাদপুর
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর
প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...
ধর্ম
রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন
আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...
ধর্ম
বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে
‘অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই।’- (আহমাদ, বুলূগুল মারাম- হা/৯৭৬, বিয়ে অধ্যায়)
