শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
img-single_barta-Messi ক্রীড়া ডেক্সঃ কদিন আগেই নিজের ফেসবুক পেজে লিওনেল মেসি লিখেছিলেন, ‘ইসরায়েল আর ফিলিস্তিনের সংঘর্ষের যেসব ছবি আসছে, সেগুলো দেখে আমার মন ব্যথায় ভার হয়ে আছে। যেখানে এরই মধ্যে কতশত তরুণ প্রাণ হারিয়ে গেছে। অসংখ্য শিশু হয়েছে রক্তাক্ত।’ ইংরেজি ও আরবিতে দেওয়া এই পোস্টের সঙ্গে ফিলিস্তিনের এক আহত শিশুর ছবিও পোস্ট করেছিলেন। ইউনিসেফের শুভেচ্ছাদূত মেসি আহ্বান জানিয়েছিলেন, যুদ্ধ থামিয়ে যেন ফিরে আসে শান্তি। শুধু ফেসবুকে পোস্ট দিয়ে নয়, এবার মেসি আক্ষরিক অর্থেই নেমে পড়ছেন মাঠে। পোপ ফ্রান্সিসের আহ্বানে ১  সেপ্টেম্বর রোমে একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। এই ম্যাচে খেলবেন মেসি। ম্যাচটির নাম দেওয়া হয়েছে ‘পার্টিয়া পারলা পেস ’(শান্তির জন্য ম্যাচ)। ম্যাচটি আয়োজনের মূল উদ্যোক্তা অবশ্য ভ্যাটিকান সিটি নয়। আরেক আর্জেন্টাইন কিংবদন্তি হাভিয়ের জানেত্তি। ইন্টার মিলানের এই মহাতারকাকে আদর করে ভক্তরা ডাকেন ‘পাপি’।সেই পাপি ফাউন্ডেশন ম্যাচটির উদ্যোক্তা। যে ম্যাচে মেসি ছাড়াও খেলার কথা ডিয়েগো ম্যারাডোনার। পোপ এরই মধ্যে এই দুজনকে ফোন করেছেন বলে জানা গেছে। এই ম্যাচে খেলবেন ইতালির রবার্তো ব্যাজ্জো, যিনি বৌদ্ধ ধর্মের অনুসারী। খেলবেন ইসলাম ধর্মের অনুসারি জিনেদিন জিদান। থাকছেন ইসরায়েলের তারকা ফুটবলার ইয়োসিবেনা ইয়ুন। মুসলিম, ইহুদি, বৌদ্ধ, খ্রিষ্টান—সব ধর্মের, সব বর্ণের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড় করিয়ে দেবে এই ম্যাচ। উদ্যোক্তাদের একজন জানিয়েছেন, তাদের লক্ষ্য ভিন্নভিন্ন ধর্মের মানুষদের মাঠে পাশাপাশি দাঁড় করিয়ে এই বার্তা ছড়িয়ে দেওয়া, মাঠে যদি এটা সম্ভব হয়, মাঠের বাইরে কেন নয়। উদ্যোক্তারা বলেছেন, এইম্যাচ থেকে টাকা কামানোর কোনো উদ্দেশ্য তাদের নেই। বরং ম্যাচটি চাইলে দেখতে পারবে যে কেউই।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...