চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র রক্ষায় বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেছে। এ নির্বাচন থেকে সরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। উত্তরাঞ্চলের নির্বাচনী গণসংযোগকালে ধানের শীষের অভূতপূর্ব সাড়া পেয়েছি। সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষের বিজয় হবেই-হবে।
শনিবার সন্ধ্যার পর পর সিরাজগঞ্জ শহরে দলীয় প্রার্থীর পক্ষে গণসংযোগ শেষে জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ সময় সেনা মোতায়েনের দাবি জানিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, বিএনপির নেতাকর্মীদের নামে মামলা-হামলা ও হুমকি অব্যাহত রয়েছে। এতে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় রয়েছে। সুষ্ঠু নির্বাচন না হলে আন্দোলনের ডাক দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, এ বিষয়ে নির্বাচনের পরে স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ সময় জেলা বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু, মেয়র প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোকাদ্দেস আলী, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান দুলাল, সহ-সাংগঠনিক সম্পাদক নুর কায়েম সবুজু, খ.ম. রকিবুল হাসান রতন, শহর বিএনপির সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সাধারণ সম্পাদক মুন্সী আলম, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, যুবদলের সাধারণ সম্পাদক মির্জা আব্দুল জব্বার বাবু, সাংগঠনিক সম্পাদক আলামিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে মির্জা ফখরুল শহরের কাঠেরপুলে এবং এস. এস. রোডের জামান কমপ্লেক্সের সামনে থেকে শুরু করে চামড়াপট্টি মোড় পর্যন্ত পায়ে হেটে গণসংযোগ করেন।
ছাড়াও বিকেলে মির্জা ফখরুল ইসলাম সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ডে মেয়র প্রার্থী নুর সাঈদ সরকারের পক্ষে গাড়ি থেকেই উপস্থিত নেতাকর্মী জনগণের কাছে ধানের শীষের পক্ষে ভোট চান ও সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
সম্পর্কিত সংবাদ
জাতীয়
শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন
শাহজাদপুর
শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু
সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।
শাহজাদপুর
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর
প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...
ধর্ম
বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে
‘অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই।’- (আহমাদ, বুলূগুল মারাম- হা/৯৭৬, বিয়ে অধ্যায়)
ধর্ম
রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন
আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...
খেলাধুলা
বার্সাতেই থাকছেন মেসি
অবশেষে নাটকের অবসান হলো। চুক্তির মারপ্যাঁচে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিকে আটকে রাখলো বার্সেলোনা। যদিও ক্লাব...
