বেলকুচি প্রতিনিধিঃ সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা যুদ্ধাপরাধীদের বাঁচাতে হরতাল অবরোধের নামে গাড়ীতে পেট্রোল বোমা মেরে নিরীহ মানুষ হত্যা করে জনগন থেকে এখন নিজেই বিছিন্ন হয়ে পড়েছে। খালেদা জিয়া ক্ষমতার লোভে নির্বিচারে মানুষকে হত্যা করেছে। তিনি আরোও বলেন, বর্তমানে খালেদা জিয়া আন্দোলনের নামে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। কিন্তু জনগণ তার কথা না গিয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত শিবিরের অপকর্ম সাধারণ জনগণের ঘৃনায় পরিণত হয়েছে।
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় পৌর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সন্মেলন উপলক্ষে সোমবার উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি আরও বলেন, মনে রাখতে হবে যুদ্ধক্ষেত্রে যখন সেনাবাহিনী প্রধান মাঠে নামে তখন ভাববেন ওই বাহিনীর পতন অনিবার্য। খালেদা জিয়ার ক্ষেত্রেও তাই হয়েছে। তিনি সরকারের বিরুদ্ধে আন্দোলনের কর্মসূচি দিয়ে ব্যর্থনেত্রী হয়ে এখন নিজেই মাঠে নেমেছে। অথচ তার নেতাকর্মীরা তার ডাকে সারা না দেয়ায় তিনি (খালেদা) আবোল-তাবোল কথাবার্তা বলছেন। বাংলার জনগনকে বলি তার কথায় বিভ্রান্ত হবেন না।
উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি গোপাল চন্দ্র প্রামানিকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল্লাহ মিয়ার সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় উপজেলায় আওয়ামীলীগের সভাপতি আলহাজ এ.কে.এম ইউসূফজী খান, সাধারন সম্পাদক ফজলুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান তালুকদার, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা নুরুল আলম,শাহিন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা সাইফুল ইসলাম, কামাল আহম্মেদ, ছাত্রলীগ নেতা ইসমাইল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। এসময় উপজেলা ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সকলের সম্মতিক্রমে আরমান আলী সভাপতি ও নাসিম মোল্লা সাধারন সম্পাদক নির্বাচিত হয়।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক
কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...
উল্লাপাড়া সংবাদ
উন্মুক্ত বাজেট আলোচনা সভা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ... আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথিত সোর্সের ছদ্মাবরণে শাহজাদপুরে দীর্ঘদিন ধরে আশ্রিত না... নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : গতকাল বুধবার বিকেলে শাহজাদপুর উপজেলার যমুনা নদী তীরবর্তী গালা ইউনিয়নে বাংলাদেশ ছাত্রলীগ (জ... চৌহালী প্রতিনিধিঃ চৌহালীতে যমুনা নদীর তীরে খেলার সময় পানিতে পড়ে গিয়ে নিখোঁজ শিশু জিহাদ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে বানভাসিদের পাশে সাবেক এমপি চয়ন
অপরাধ
শাহজাদপুরে বাবুলের নারী ব্যবসার চালচিত্র
রাজনীতি
শাহজাদপুরে গালা ইউনিয়ন ছাত্রলীগ (জাসদ)'র কমিটি গঠন
চৌহালীতে নিখোঁজ শিশু জিহাদের এখন সন্ধ্যান মেলেনি
