শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
অনলাইন ডেস্কঃ নিঃশর্ত ক্ষমা চেয়ে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) কামরুন নাহার সিদ্দীকা, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মো. শামীম আলম ও তারাশ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান। বৃহস্পতিবার বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একইসঙ্গে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বাসিন্দা মজিবুর রহমানকে তিনটি পুকুর ভোগদখলে বাধা না দিতে নির্দেশ দেয়া হয়েছে। জেলা প্রশাসকসহ তিন কর্মকর্তার পক্ষে শুনানি করেন আইনজীবী শহিদুল ইসলাম খান, ব্যারিস্টার আসিফ ইমতিয়াজ খান ও ব্যারিস্টার উপমা বিশ্বাস। রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী বদরুদোজ্জা বাবু। আইনজীবী বদরুদোজ্জা জানান, জেলা প্রশাসকসহ তিন কর্মকর্তা স্বশরীরে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। একইসঙ্গে পুকুর ইজারা দেয়ার বিষয়ে ব্যাখ্যা দাখিল করেন। হাইকোর্ট ক্ষমার আবেদন মঞ্জুর করে তাদের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন। মামলার নথি সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের তাড়াশ থানার মজিবুর রহমান তিনটি পুকুর ভোগ-দখল করে আসছিলেন। কিন্তু ২০১৬ সালের ৩১ অক্টোবর সিরাজগঞ্জের জেলা প্রশাসক পুকুরগুলি ইজারা দেয়ার জন্য বিজ্ঞপ্তি দেন। বিজ্ঞপ্তির ওপর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে আবেদন করেন মজিবুর রহমান সরকার। আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট ওই পুকুর ইজারা না দেওয়ার জন্য ছয় মাসের নিষেধাজ্ঞা জারি করেন। হাইকোর্টের নিষেধাজ্ঞার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করেন। আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল খারিজ করে দিয়ে হাইকোর্টের আদেশ বহাল রাখেন। কিন্তু উচ্চ আদালতের আদেশ অমান্য করে গত ৩১ জানুয়ারি ওই পুকুর ইজারা দেওয়ার জন্য সরকার বিজ্ঞপ্তি জারি করেন। পরে সিরাজগঞ্জের জেলা প্রশাসকসহ তিনজনের বিরুদ্ধে হাইকোর্ট আদালত অবমাননার মামলা করেন মজিবুর রহমান সরকার। ওই আবেদনের শুনানি নিয়ে আদালত গত ১৪ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) কামরুন নাহার সিদ্দীকা, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মো. শামীম আলম ও তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমানকে তলব করেন। একইসঙ্গে আদালত অবমাননার দায়ে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে না তার ব্যাখ্যা দিতে নির্দেশ দেন। (ঢাকাটাইমস/ ২৩ ফেব্রুয়ারি/ এমএবি/এমআর)   সূত্রঃ www.dhakatimes24.com

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

অপরাধ

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : র‌্যাব, ডিবি ও পুলিশের কথিত সোর্স পরিচয়ে ও মানব কল্যাণ সংস্থায় চাকুরি করার কথা বলে শা...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

জাতীয়

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

নিজস্ব সংবাদদাতা: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দি...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...