শনিবার, ২১ মার্চ ২০২৬
করোনার প্রভাবে দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী কারখানাগুলো সীমিত আকারে দুধ সংগ্রহ করায় বিপাকে পড়েছেন সিরাজগঞ্জের হাজার হাজার খামারি। দেশের দুগ্ধ ভাণ্ডার হিসেবে পরিচিত শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলায় প্রতিদিন লাখ লাখ লিটার উৎপাদিত দুধ কাঙ্ক্ষিত মূল্যে বিক্রি করতে না পেরে ক্ষতির মুখে পড়েছেন তারা। করোনা ভাইরাসের প্রভাবে সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলায় খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ কার্যক্রম সীমিত করে করেছে দেশের বৃহৎ দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মিল্কভিটা। স্বাভাবিক সময়ে যেখানে প্রতিদিন সকালে ও বিকেলে প্রায় দেড় লাখ লিটার দুধ সংগ্রহ করতো প্রতিষ্ঠানটি সেখানে বর্তমানে দিনে একবার তার অর্ধেকেরও কম দুধ সংগ্রহ করছে। পাশাপাশি তরল দুধ সংগ্রহ বন্ধ রেখেছে প্রাণ, আড়ংসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান। ফলে জেলার প্রায় ১৩ হাজার গরুর খামারে উৎপাদিত তরল দুধ নিয়ে চরম বিপাকে পড়েছেন গো-খামারিরা। আর্থিক ক্ষতির কারণে দুঃচিন্তায় রয়েছেন খামারিরা।
করোনা ভাইরাসের প্রভাবে সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলায় খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ কার্যক্রম সীমিত করে করেছে দেশের বৃহৎ দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মিল্কভিটা।
এ অবস্থায় ক্ষতি পুষিতে নিতে মিল্কভিটা কর্তৃপক্ষের কাছে সহায়তার দাবি মিল্কভিটার তালিকাভুক্ত খামারিদের। খামারিদেরকে ক্ষতির হাত থেকে রক্ষায় কৃষি খাতের মতো দুগ্ধ শিল্পকেও প্রণোদনা বা ভর্তুকির আওতায় আনার দাবি জানিয়েছেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচারক জিহাদ আল ইসলাম। তিনি বলেন, কৃষি খাতে যেমন ভর্তুকি দেয়া হয় এই খাতেও তেমন ভর্তুকি দেয়া হলে খামারিরা ঘুরে দাঁড়াতে পারবেন। তবে এব্যাপারে মিল্কভিটা ও জেলা প্রাণিসম্পদ অফিসের কোনো কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। জেলায় মোট দুগ্ধজাত গাভী রয়েছে প্রায় সাড়ে ১০ লাখ। যা থেকে প্রতিদিন প্রায় সাড়ে ৭ লাখ লিটার দুধ উৎপাদন হয়। সুত্রঃ সময় নিউজ

সম্পর্কিত সংবাদ

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

সিরাজগঞ্জ জেলার সংবাদ

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বাংলাদেশ

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...

শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!

শাহজাদপুর

শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার পুকুরপাড় নিবাসী মিঠু চৌধুরী, শুভ্র চৌধুরী ও শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক

প্রাণস্পন্দন হারাচ্ছে বাঘাবাড়ী নৌবন্দর

অর্থ-বাণিজ্য

প্রাণস্পন্দন হারাচ্ছে বাঘাবাড়ী নৌবন্দর

সরকারীভাবে কার্যকরী উদ্যোগের অভাবে উত্তরাঞ্চলের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি বাঘাবাড়ী নৌবন্দর দিনে দিনে অচলপ্রায় হয়ে পড়ছ...