সিরাজগঞ্জে শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে কর্মহীনতার ফলে দিন আনা দিন খাওয়া মানুষের খাদ্য নিরাপত্তায় বর্তমান সরকার কাজ করে যাচ্ছে এবং কেউ না খেয়ে মারা যাবেনা এ প্রতিশ্রুতি বাস্তাবায়নে প্রতি ইউনিয়নে ত্রান বরাদ্দ প্রদান করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরই ধারাবাহিকতায় কৈজুরি ইউনিয়নের ৯ম ধাপে ২৫০ টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে আজ মঙ্গলবার(১৯মে) সকালে ২০ কেজি চাল, ১ কেজি আলু ও আধা কেজি ডাউল বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতারণ এর সময় উপস্থিত ছিলেন, কৈজুরি ইউনিয়ন চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, ট্যাগ অফিসার হিসাবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল ইসলাম এবং উপ সহকারি প্রকৌশলি মোঃ কামরুজ্জামান, ইউপি সচিব মহব্বত হোসেন, ইউপি সদস্য মোঃ আশরাফ আলী প্রমুখ।
এসময় ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর প্রেরিত খাদ্য সামগ্রী আমি উপস্থিত থেকে শতভাগ সুষ্ঠুভাবে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, আমি আমার ব্যক্তিগত উদ্যোগে আমার মোবাইল নং ফেসবুক সহ বিভিন্ন জায়গায় দিয়েছি যেন কোন মধ্যবিত্ত পরিবার অনাহারে না থাকে। কারন মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো লোকলজ্জার ভয়ে তাহারা লাইনে দাড়িয়ে খাদ্য সামগ্রী নিতে আসে না। তারা যেন অনাহারে না থাকে, তাই তাদের পরিচয় গোপন রেখে নিজ উদ্যোগে তাহাদের বাসায় খাদ্য সামগ্রী পৌছিয়ে দিচ্ছি। আমরা আশ্বস্থ করেছি, আপনারা ঘরে থাকুন, আমরা আপনাদের খাবারের ব্যবস্থা করে যাবো ইনশাআল্লাহ।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...
ধর্ম
শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন
শাহজাদপুর প্রতিনিধি : গত শুক্রবার ভোররাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শাহজাদপুরের বাদলবাড়িস্থ জগৎ বরেণ্য অলী হযরত শাহ্ হাব...
জাতীয়
শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন
শাহজাদপুর
শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু
সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।
শাহজাদপুর
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর
প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...
ধর্ম
রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন
আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...
